বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ব্যক্তিত্ব

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Tahira (০ পয়েন্ট)

X ব্যক্তিত্ব লেখিকা: বাছিরাহ (Basirah) ব্যক্তিত্ব হলো একজন মানুষের চিন্তা, অনুভূতি এবং আচরণের স্বতন্ত্র ধরন। এটি মানুষের বুদ্ধি, মূল্যবোধ, অভ্যাস এবং আবেগীয় প্রতিক্রিয়ার সমন্বয়, যা তাকে অন্য সবার থেকে অনন্য ও আলাদা করে তোলে। বর্তমান ঘটনায় আমি খুব চিন্তিত। পরপর এতো এতো পরিমাণ ধর্ষণ হত্যা... কিভাবে সম্ভব!! ১ / ২ বছর হতে হতেই তো বাচ্চাদের প্যান্ট পড়ানো শুরু করা হয় সাধারণত। এরপর আর কারো সামনে প্যান্ট খোলা টা কেমন অসম্ভব বিষয় নয়!! এরা কিভাবে বড় হয়!! এদের জন্ম পূর্ব পরিবেশ জন্ম পরবর্তী পরিবেশ কি এতোটাই জঘন্য!! এদের লজ্জা, শালীনতা কি কেউ শিক্ষা দিয়ে বড় করে নি!! আমার কাছে সরাসরি খু*ন করার চেয়ে ও জঘন্য পাপ অপরাধ মনে হয় ধ*র্ষণ কে। পৃথিবীর পুরুষদের কি এমন হলো, যে তারা নেশা করে প্যান্ট খুলে ফেলে। আমার কাছে মনে হয় শুধু মাত্র স্বামী স্ত্রী ব্যতীত দুনিয়ার কারো কাছে বেপর্দা হবার আগেই আল্লাহ আমার মৃত্যু দিয়ে দিয়ো। আমি ও তো মানুষ, ওরাও মানুষের আকৃতি! আমার বাবা-মা আমাকে যে শিক্ষা দিয়ে বড় করেছেন। ওদের কি সেই শিক্ষা দেওয়া হয় নি? না ওরা নিজেরাই সবচেয়ে নিকৃষ্ট প্রানী হয়েছে। আমার মনে হয় মোটাদাগে সর্বপ্রথম বাবা- মা দায়ী। এরা না ভালো স্বামী স্ত্রী হয়, না সঠিক ভাবে বাবা মায়ের দায়িত্ব পালন করতে পারে। শুধু বিয়ে করে আর পয়দা করে গরু ছাগলের মতো ছেরে দেয়। সন্তানদের সঠিকভাবে, আল্লাহর হুকুম মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখাতো পথে মানুষ বানাতে পারে না। তাই সমাজে নিজের লজ্জাস্থান যে কাউকে দেখানো যায় না এ বোধটাই নাই। ধ* র্ষণ তো বহু দূরের কথা। আমার পরামর্শ, বাংলাদেশে বিয়ের আগে ছেলে- মেয়ে উভয়ের পূর্ণরূপে সিলেবাস করে কিভাবে সভ্যভাবে, ভদ্রভাবে বিবাহিত জীবন ও সন্তান বাবা মা আত্নীয় স্বজনের সাথে নিয়ে সুন্দরভাবে দুনিয়ার জীবন কাটাতে হয় এবং আখেরাতের জন্য পাথেয় সংগ্রহ করতে হয় এটা শিক্ষা দেওয়া দরকার। কোর্স শেষে পরীক্ষা নেওয়া হবে। যারা পরীক্ষায় পাশ করবে তারাই বিয়ে করতে পারবে না হলে বিয়ে নিষিদ্ধ। কারণ সর্বনিকৃষ্ট জীব ( ধর্ষক) দিয়ে সমাজ ভরে গেছে। এখনি থামানো দরকার। এখনি মানে এখনিই..


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৫ জন


এ জাতীয় গল্প

→ ব্যক্তিত্ব হোক আকর্ষণীয়!
→ নিজের ব্যক্তিত্ব কে জানুন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now