বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাতে খাবার সময় দীপু তার আব্বাকে বলল, আব্বা আজ রাতে আমাকে একটু বের হতে হবে।
কত রাতে?
সাড়ে বারোটার দিকে।
আব্বা অবাক হয়ে তাকালেন, এত রাতে কী করবি!
দীপু একটু অপ্রস্তুত হয়ে বলল, একটা কাজ ছিল।
চুরি করতে যাবি কোথাও?
যাও! দীপু একটু ইতস্তত করে বলেই ফেলল, সেই চিতাবাঘের ব্যাপারটা। এখন আমরা আরও কয়েকজনকে দলে নেব, তাই সবাইকে বলেছি রাত একটায় আসতে। যারা আসতে পারবে বোঝা যাবে তারা সত্যি সত্যি আমাদের সাথে আসতে চায়; সবাইকে দলে নেব না।
হুঁ। আব্বা একটু হেসে বললেন, খামোকা ছেলেগুলোকে তাদের আব্বাদের দিয়ে পিটুনি খাওয়াবি?
কেন?
বাহ্। রাত একটার সময় ছেলে যদি ঘর থেকে বের হয় তা হলে আব্বারা ছেড়ে দেবে? এমনিতো হয়তো ওরা তোদের সিক্রেট বলে দিত না, কিন্তু কাল সকালে পিটুনি খেয়ে ঠিকই বলে দেবে।
দীপু চিন্তিত হয়ে উঠল, সে এদিকটা ভেবে দেখেনি। সত্যি সত্যি এটা হতে পারে। তা হলে সর্বনাশ হয়ে যাবে। দুর্বল গলায় বলল, আব্বা।
কী?
কী করা যায় তা হলে?
আমি কী জানি! তোদের ঝামেলা তোরা মেটাবি।
বলো না কী করি।
উঁহু। আব্বা খাওয়ায় মন দিলেন। দীপু আব্বাকে চেনে, ওর ব্যাপারে কখনও কিছু বলেন না, নিজের ঝামেলা মেটাতে হয় ওর নিজেকে।
তোরা কি কোনো সভ্যতা-টভ্যতা খুঁজে পেয়েছিস? কয়দিন থেকে যেরকম মাটি মেখে ফিরে আসিস মনে হয় খোঁড়াখুঁড়ি পর্যন্ত শুরু হয়ে গেছে।
আর কয়দিন আব্বা, তারপর বলে দেব সবাইকে। এখন জিজ্ঞেস কোরো না।
ঠিক আছে—আমি শুধু বলছিলাম যে এসব জায়গা খোঁড়া কিন্তু খুব কঠিন। যারা এক্সপার্ট তারা যদি না থাকে সব নষ্ট হয়ে যায়।
তাই নাকি?
হ্যাঁ। আর বড় কথা যে, যদি কোনোরকম মূর্তি-টুর্তি পাওয়া যায় তা হলে খুব সাবধান!
কেন?
একটু চোট লেগে ভেঙে যদি যায় খুব খারাপ হবে সেটা। আর যদি স্মাগলাররা খোঁজ পায় তা হলেই হয়েছে!
কেন, কেন?
এদেশে এসব জিনিস বেচাকেনা করা যায় না, কিন্তু কোনোভাবে যদি দেশের বাইরে নিতে পারে তা হলে হাজার হাজার টাকায় বিক্রি হয়। তাই স্মাগলাররা সবসময় ছোঁক ছোঁক করে ঘুরে বেড়ায়। পড়িসনি খবরের কাগজে, মিউজিয়াম থেকে মূর্তি চুরি হয় রোজ?
দীপু জানত না এতসব কিছু হতে পারে তাদের কালাচিতায়। ও ঠিক করল পরের বার জামশেদ চাচা আসা মাত্র তাকে বলে দেবে কালাচিতার কথা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now