বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নরওয়েজিয়ান উড

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X পার্ট : ১৫ সে জানতো,তার স্মৃতি একদিন ঠিকই মলিন হয়ে যাবে । সেজন্যেই চেয়েছিল আমি যেন তাকে ভুলে না যাই । কিন্তু যে উপলদ্ধিটা আমাকে কুরে কুরে খাচ্ছে সেটা হল সে কখনো আমাকে ভালোবাসেনি । [অধ্যায় : ২] কোন এক অতীতে । অনেক অনেক বছর আগে । সঠিকভাবে বললে বছর বিশেক আগের কথা,আমি তখন ডরমেটরিতে থাকতাম । আমার বয়স তখন আঠারো । মাত্র ভার্সিটিতে ঢুকেছি । জীবনে প্রথমবারের মত এসেছি টোকিও'তে । একা বসবাস করার অভিজ্ঞতাও জীবনে সেই প্রথম । সাধারণত ডরমগুলোতে ছাত্ররা একা এক রুমে থাকে ।আমার উদ্বিগ্ন বাবা-মা তাই আমার জন্য একটা প্রাইভেট ডরম খুঁজে বের করলেন ।এমন একটা ডরম যেটা ছাত্রদের খাবার আর অন্যান্য সুবিধা দিয়ে থাকে ।যা তাদের ভিনগ্রহ থেকে আসতো আঠারো বছর বয়স্ক সন্তানের জীবন রক্ষা করবে ।অবশ্য খরচও একটা বিষয় ছিল ।ডরমের খরচ প্রাইভেট রুমের চেয়ে অনেক কম ।মোটামুটি একটা বিছানা আর একটা পড়ার ল্যাম্প থাকলেই আমার আর কোন আসবাবপত্রের তেমন দরকার ছিল না ।ব্যক্তিগতভাবে আমি হয়ত খুশি হতাম অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকতে পারলে,কিন্তু আমার মেট্রিকুলেশন আর প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফি'র পেছনে বাবা-মায়ের যে খরচ হয়েছে তারপর আর উচ্চবাচ্য করিনি । (চলবে...)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now