বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
"সাদিক তুমি আমাকে আর ভালোবাসো না?"
"হ্যা অনেক"
"না।তুমি আর আগের মতো আমায় ভালোবাসো না"
"কে বলেছে রুশা?আমি তোমাকে আগের মতোই ভালোবাসি"
"তুমি মিথ্যে বলছো। ইদানিং প্রায় সময়ই তুমি আমার ফোন ধরলো না।কথা বলাও দিনদিন কমিয়ে দিচ্ছো।"
"তুমি আসলে যা মনে করছো না নয়। টিউশনিতে সময় দিতে হয়।যে কারণে আর আগের মতো তোমার সাথে কথা বলতে পারি না।"
"একটা কথা জানো, ইদানিং কারো কথাই খুব সহজে বিশ্বাস করতে পারি না।"
"কিন্তু আমি মিথ্যে বলি না"
ফোন কেটে গেলো।সাদিকের সাথে রুশার সম্পর্ক প্রায় চার বছরের।কলেজ জীবন থেকেই দুজন দুজনকে ভালোবাসতো। হঠাৎই তাদের মধ্যকার সম্পর্কে ফাটল ধরে।কোথা থেকে যে কী হয়ে গেলো।
জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকে রুশা।মুষুলধারে বৃষ্টি হচ্ছে।অন্যদিন বৃষ্টির হলে রুশার আনন্দের সীমা ছাড়িয়ে যেত।কারণ বৃষ্টি তার খুব পছন্দের।তার খুব ইচ্ছে সাদিকের সাথে একদিন বৃষ্টিতে ভিজবে।সাদিকের কথা মনে পড়তেই মন খারাপ হয়ে যায় রুশার।ছেলেটা আর আগের মতো খোঁজ খবর নেয় না।সাদিককে প্রচন্ড ভালোবাসে রুশা।প্রতিটা মূহুর্তে সাদিককে হারিয়ে ফেলার ভয় জেগে ওঠে।সে চায় না সাদিক তার জীবন থেকে হারিয়ে যাক। সে সাদিকের হাতটা ধরেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চায়।
(চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now