বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রেমিককে সারাক্ষণ মনে রাখার উপায়
প্রেমিককে সারাক্ষণ মনে রাখার উপায়
প্রেমিক বিদেশ চলে যাচ্ছে। প্রেমিকা এসেছে বিদায় জানাতে-
প্রেমিকা: তোমার হীরার আংটিটা আমাকে দিয়ে যাও।
প্রেমিক: কেন?
প্রেমিকা: এ আংটি দেখলে সারাক্ষণ তোমার কথা মনে পড়বে।
প্রেমিক: এটা ছাড়াও সারাক্ষণ আমাকে মনে পড়বে।
প্রেমিকা: কীভাবে?
প্রেমিক: আমি চলে যাওয়ার পর তোমার মনে খচখচ করবে একটি কথা- আংটিটা চাইছিলাম, দিলো না! কী প্রেম করছিলাম রে বাবা।
লাভ ম্যারেজে যেসব সুবিধা আছে
ছেলে: আচ্ছা, তোমরা মেয়েরা লাভ ম্যারেজ পছন্দ করে কেন?
মেয়ে: সুবিধা আছে।
ছেলে: কী সুবিধা আছে?
মেয়ে: অচেনা কোনো গোঁয়ারের পাল্লায় পড়ার চেয়ে চেনা জোকারটাকে হাতের কব্জায় পাওয়া সুবিধাজনক!
জমজ বাচ্চা হওয়ার কারণ
চিকিৎসক: আপনার তো জমজ বাচ্চা হয়েছে।
মহিলা: হবেই তো। বাচ্চা পেটে নিয়ে চ্যালেঞ্জ-২, আশিকি-২, দাবাং-২, জান্নাত-২, পাগলু-২ ফিল্ম দেখছি না, তাই।
চিকিৎসক: ভাগ্যিস, আপনি বাচ্চা পেটে নিয়া খোকা ৪২০ ফিল্মটা দেখেন নাই।
ওষুধ খাওয়ার পর ভূমিকম্প
এক বিদেশি ভদ্রলোক জাপানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। জাপানি ডাক্তার গিয়ে দেখলেন। তিনি একটি ওষুধ পানিতে গুলে খেতে দিলেন। বিদেশি ভদ্রলোক ওষুধ খেয়ে বললেন-
ভদ্রলোক: বাবারে বাবা, খুব কড়া ওষুধ তো। খেয়ে দেখি, মনে হচ্ছে টলছি, ঘরের আসবাবগুলোও চোখের সামনে কেমন দুলছে।
ডাক্তার: না না, ওষুধের জন্য নয়, এখন সত্যিই ভূমিকম্প হচ্ছে!
গাড়ি চালাইলেই আগুন
মানসিক ওয়ার্ডে এক রোগী বেডের রেলিং ধরে বসে আছে তো আছেই। অনেক চেষ্টা করার পরও নার্সরা তাকে সরাতে পারলেন না। রাউন্ডের সময় ডাক্তার বললেন-
ডাক্তার: আপনি এভাবে বসে আছেন কেন?
রোগী: আমি তো ড্রাইভার! তাই গাড়িতে বসে আছি।
ডাক্তার: তাই না কি? তাহলে গাড়ি চালান না কেন?
রোগী: আরে পাগল, সামনে অ্যাকসিডেন্ট হয়েছে। গাড়ি চালাইলেই আগুন দেবে!
আত্মহত্যা করতে কোমর বেঁধে নামা
বল্টু আত্মহত্যা করতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়েছে। এবার সে ঠিক করল একদম কোমর বেঁধে নামবে। বাজারে গিয়ে এক বোতল বিষ, এক টিন কেরোসিন, একটা পিস্তল, একটা দড়ি এবং একটা ম্যাচ কিনল।
এসব কিনে সে চিন্তা করল বিষ খাবে, গায়ে আগুন ধরাবে, দড়িতে ঝুলবে, আবার পিস্তল দিয়ে মাথায় গুলি করবে। সে অনুযায়ী নির্জন এক পুকুর পাড়ে গেল। প্রথমে গাছে উঠল। গলায় দড়িটা বেঁধে গায়ে কেরোসিন দিলো। তারপর বিষটা খেয়েই গায়ে আগুন দিলো।
এরপর হাতে পিস্তল নিয়ে গাছ থেকে ঝুলে পড়ল। দড়িতে ঝুলতে ঝুলতে পিস্তল দিয়ে মাথায় গুলি করতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হলো। দড়িতে গুলি লেগে দড়ি কেটে গেল। সে গিয়ে পড়ল পানিতে। আগুন গেল নিভে। অতিরিক্ত পানি খেয়ে বিষক্রিয়া নষ্ট হয়ে গেল।
মৃত্যুপথযাত্রীকে সাহস দেওয়ার চেষ্টা
এক বৃদ্ধ মৃত্যুশয্যায়। চিকিৎসক বলেছেন, খুব বেশি হলে ঘণ্টাখানেকের মধ্যে মারা যাবেন তিনি। তার আত্মীয়-স্বজন সবাই ভিড় করেছে তার বিছানার পাশে। তাকে সাহস দেওয়ার চেষ্টা করছে-
নাতি: দাদু, তোমার মুখটা খুব উজ্জ্বল দেখাচ্ছে।
ছেলে: বাবা, তোমার শ্বাস-প্রশ্বাস তো একদম নরমাল।
পুত্রবধূ: শরীরের তাপমাত্রাও তো বেশ স্বাভাবিক।
বৃদ্ধ: শুনে ভালো লাগছে যে, সুস্থ অবস্থায় আমি মরতে যাচ্ছি।
কোনো ভূল থাকলে জানাবেন অথবা কোন ধরনের লেখা চান অবশ্যই অবশ্যই বলবেন। আমি তাদের স্মরণ করে রাখব।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now