সিলেট আমরার
X
সিলেট শহর দেখছনি ভাই সুরমা নদীর পারো,
আলি আমজাদের ঘড়ি আছে ক্বিন ব্রিজের দারো।
শাহজালাল (রহ.),শাহপরান (রহ.)
আইয়া সিলেট করিল দৈন্য,
পরাণ জুড়ায় আনারস আর কমলার মিঠা গন্ধ।
সিলেটের চা খাইলে পাইবায় সুন্দর গ্রাণ,
দেশ বিদেশে শীতল ফাটিত এবো আছে মান।
বিছানাকান্দি,লালাখাল,রাতারগুল যাও,
টলচলা পানির মাঝে আনন্দে হাতরাও।
সাতিঘাট জাফলং শ্রীপুর ওতো আছে,
হখল মানুষ আপন আর সিলেটের কাছে।
হামহাম আর মাধনকুন্ড ফরে জর্নার পানি,
অও সিলেটো জন্ম লইসইন কত জ্ঞানী গুণী।
সিলেটের চুঙ্গা পিটা বিরইন চাউল দিয়া,
একবার খাইলে আবার আনিবায় চুঙ্গা তুকাইয়া।
টেকা রুজি করা মানুষে সিলেটি গান গাইয়া,
সিলেটবাসী ধনী ডলার পাউন্ড কামাইয়া।।
আব্দুল করিম, রাধারমন, হাছন রাজার গান,
সিলেট আইয়া হুনি যাইও জুড়াইবো ফরান।
সময় করি আইও বইন একবার আমার বাড়ি,
মায়া করি দিমু এখান মণিফুরি শাড়ী।
সিলেট ভূমি না দিখিলে জন্ম তোমার মিছা,
আমরা হখলর গর্ব সিলেট কইরাম কিন্তু হাছা।
আমার কথা শেষ করি অখন দুয়া চাই,
পুণ্যভূমি আমরার তুলনা আর নাই।
মোঃ রাব্বানী রাশহা
পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়, সিলেট।
=========================
অনেকটা গদ্য - পদ্য আকারে লিখা। কোন শ্রেনিতে ফেলব তা নিয়ে সমস্যা হয়েছিল।সত্য ঘটনায় দিয়ে দিলাম।
=========================
ফ্রান্সকে বয়কট করুন
=========================
যদি পড়তে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন। নিচে ইডিট করে শুদ্ধ ভাষায় দিব।
=========================
আর হ্যা, সিলেটে আসবেন!
=========================
গল্পটির বিষয়ে মন্তব্য করুন গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now