বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অহংকারী 'আদ' জাতির পরিণতি

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মাহিন(guest) (০ পয়েন্ট)

X 'আদ' জাতি হজরত নূহ আঃ এর পুত্রের বংশধর।সামের পঞ্চম পুরুষদের একজনের নাম ছিল 'আদ'।তার নামেই এ বংশের নাম হয়েছে 'আদ' বংশ।কুরআন মজিদের সূরা আন নজমে 'আদে উলা' এবং সূরা আল- ফজরে 'ইরামাযাতিল ইমাদ' শব্দ ব্যবহৃত হয়েছে।এতে প্রতীয়মান হয় যে, আদ সম্প্রদায়কে 'ইরাম'ও বলা হয়। আদ জাতি ছিল মূর্তিপূজক।তা ছাড়া তারা আরো নানা অপকর্মে লিপ্ত ছিল।হজরত হুদ আঃ তাদের মূর্তিপূজা ছেড়ে একত্ববাদের অনুসরণ করতে ও সকল পাপ কাজ ছেড়ে দিতে বলেন।কিন্তু তারা ধনৈশ্বর্যের মোহে মত্ত হয়ে তারা হজরত হুদ আঃ এর কথা অমান্য করে।নবীর কথা অমান্য করার কারণে আল্লাহ তায়ালা তাদেরকে ধ্বস করে দেন।তাদের প্রতি প্রথম আজাব ছিল অনাবূষ্টি।তিন বছর তাদের এলাকায় বৃষ্টি বন্ধ ছিল।এতে তাদের ফসর জ্বলেপুড়ে ছারখার হয়ে যায়।অতঃপর আট দিন সাত রাত তাদের এলাকার উপর দিয়ে বয়ে যায় প্রবল ঘূর্ণিঝড়।এতে তাদের বাড়ি-ঘর,বাগ-বাগিচা,জীব-জন্তু সব ধ্বংস হয়ে যায়।তারা নিজেরাও শূন্যে উড়তে থাকে।তারা মরে মাটিতে পরে থাকে।আল্লাহ তায়ালা পৃথিবীর সেরা শক্তিধর আদ জাতিকে এভাবেই ধ্বংস করেন।যেসব মুমিনগণ হজরত হুদ আঃ এর উপর ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ তায়ালা এ গযব থেকে রক্ষা করেন। লেখক:মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now