বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রহস্যঘেরা এই ভয়ঙ্কর স্থানগুলোকে অতি-প্রাকৃতিক স্থান বলে অভিহিত করেছেন বিজ্ঞানীরা। পৃথিবীতে এমন ১০ টি ভয়ঙ্কর স্থান রয়েছে যেগুলোর রহস্য আজো উদঘাটন হয়নি। অদূর ভবিষ্যতে হবে কিনা সেটাও বলতে পারছেন না কেউ। অনেকেই স্থানগুলোর নাম শুনেই চমকে উঠেন। তাহলে চলনু, এক নজরে দেখে নিই পৃথিবীর সেই রহস্যময় ১০ টি স্থান।
১. লচ নেস দৈত্য: স্কটল্যান্ডে লচ নেস অঞ্চলের সমুদ্রে এক ডায়নোসর প্রতিম দৈত্যের দেখা পেয়েছেন বলে দাবি করেন অনেকেই। যদিও সত্যিই এমন কোনও দৈত্যের অস্তিত্ব রয়েছে কি না তা জানা যায় না।
২. রঙ্গোরঙ্গো: রহস্যমণ্ডিত ইস্টার দ্বীপপুঞ্জে কয়েকটি হায়রোগ্লিফিক লিপি খোদিত কাঠের টুকরো পাওয়া গেছে। সেই লিপির পাঠোদ্ধার আজও করতে পারেনি কেউ।
৩. জর্জিয়া গাইড স্টোন: ১৯৭৯ সালে আমেরিকার আলবার্ট কউন্টিতে স্থাপিত এই বিরাট প্রস্তরখণ্ডগুলোর গায়ে ইংরেজি, সিংহলি, হিন্দি, হিব্রু, আরবি, চাইনিজ, রাশিয়ান এবং স্প্যানিশ ভাষায় লেখা হয়েছে দশটি নিউ কমান্ডমেন্টস। কিন্তু সেগুলোর অর্থদ্ধার আজও সম্ভব হয়নি।
৪. জোডিয়াক চিঠি: ১৯৬০-এর দশকে সানফ্রান্সিসকো শহরে এক অপরাধীর আবির্ভাব ঘটে। যার নাম পুলিশের খাতায় ছিল ‘জোডিয়াক কিলার’। পুলিশকে সাতটি মাথা ঘুরিয়ে দেওয়া চিঠি পাঠায় তিনি। যার তিনটি অর্থ আজও রহস্যমণ্ডিত।
৫. তামাম শুদ: ১৯৪৮ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের সমুদ্রসৈকতে পাওয়া যায় এক ব্যক্তির মৃতদেহ। তার পকেটে ছিল এক টুকরো কাগজ। যাতে লেখা ছিল তামাম শুদ। যার অর্থ শেষ। কিন্তু কে ছিল সেই ব্যক্তি? আজও অজানা।
৬. শেফার্ড মনুমেন্টের গায়ে খোদিত লিপি: ইংল্যান্ডের স্ট্যাফোর্ডশায়ারে অষ্টাদশ শতকে নির্মিত এই স্মৃতিস্তম্ভের একজায়গায় খোদাই করে লেখা রয়েছে ‘DOUOSVAVVM’ এর অর্থ জানা আজও সম্ভব হয়নি।
৭. ক্রিপ্টোজ: ভার্জিনিয়ায় গুপ্তচর সংস্থা সিআইএর সদর দপ্তরে রাখা রয়েছে এই সাংকেতিক লিপি। জিম স্যানবর্ন-এর তৈরি করা এই লিপির চতুর্থ অংশটির অর্থ আজও অজানা।
৮. বারমুডা ট্র্যাঙ্গেল: মায়ামি, বারমুডা এবং পুয়ের্তো রিকোর মধ্যবর্তী এই সমুদ্র-অঞ্চলে হারিয়ে গেছে বহু জাহাজ। এমনকী পাইলটরাও অনেকে দাবি করেছেন, এই অঞ্চল দিয়ে উড়ে যাওয়ার সময় কোনও এক অঞ্জাত কারণে অকেজো হয়ে গিয়েছিল তাদের প্লেনের যন্ত্রপাতি।
৯. জ্যাক দ্য রিপার: অষ্টাদশ শতকের ইংল্যান্ডে কোনও এক রহস্যময় আততায়ী ১১জন মহিলাকে খুব অল্প সময়ের ব্যবধানে খুন করে। সেই আততায়ী যে আসলে কে ছিল, তা আজও অজানা।
১০. ভয়নিখ পুঁথি: যে রহস্যময় ভাষায় এই পুঁথি রচিত তার মর্মদ্ধার আজ পর্যন্ত কেউ করতে পারেননি। শুধু অর্থ পাওয়া গেছে এই পুঁথির পাতায় পাতায় আঁকা ছবিগুলোর।
সংগ্রহীত
ভালো লাগল কমেন্ট করবেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now