বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
Writer:-- TaNeem Rabby √
সায়েদাবাদ বাসস্ট্যান্ডে দাড়িয়ে আছি!!!
পিঠের মধ্যে ব্যাগ ভাইয়া,এবং সাথে লাগেজ আংকেল ও আছে!!
ইদের ছুটি.......গন্তব্য গ্রাম!
অর্থাৎ, গ্রামে যাচ্ছি পরিবারের সাথে একসাথে ইদ করবো বলে!!!!
বাসের জন্য অপেক্ষা......
একবার পুর্ব দিকে তাকাচ্ছি আরেকবার পশ্চিম দিকে তাকাচ্ছি!
কিন্তু,মোর জ্বালা আমার গন্তব্যের বাস মামার দেখা নাই!!!অগ্রীম টিকিট কিনে ভাবলাম,হয়তো ঝামেলা মুক্ত।কিন্তু বাস সংকটে পড়লাম মহা বিপদে!
বাস আসতে আরো মিনিমাম দেড় ঘন্টা বাকি....
বিরক্তিকর অবস্থার মধ্যে মুখ দিয়ে ঘন ঘন 'উফ,ধ্যাত,কচু,আরে দূর,আজব,যাচ্ছেতাই, এসব শব্দবোমা বের হচ্ছে!
এদিকে, সুর্য খাড়া ভাবে কিরণ দিচ্ছে!!!
গরমের ঠেলায় শরীরের অভ্যন্তরে থাকা পানি গুলো ঘাম আকারে বের হয়ে পালাতে লাগলো!!!
শার্ট ভিজে একাকার! আর প্যান্ট..... থাক!
হঠাৎ, আমার পাশে এসে দাড়ালেন এক ভদ্রলোক!!
বাম হাতে নাগা বার্গার আর ডান হাতে কোল্ড মিরিন্ডা!বয়স কতো হবে আর বছর ২৩ বা এর আশেপাশে!!
কিন্তু,আশ্চর্যের বিষয় হচ্ছে,লোকটি স্বাভাবিকের চেয়ে অনেক মোটা!মোটামুটি সাইজের লিটল এ্যালিফ্যান্ট!!! ওজন আনুমানিক ৯৫ থেকে ১০২ কেজির মতো!!!
নির্ভীঘ্নে বার্গার সাবাড় করছে!আমি দেখেই টাশকি খেলাম!!
এতো মোটা মানুষ হয় নাকি!!
উনি ইয়া বড় বড় হা করে বার্গার এ কামড় বসাতে লাগলেন আর আরামসে খাচ্ছেন!!
আমি মনে মনে বল্লাম,যেইভাবে বার্গার এ কামড় বসাচ্ছিস,বার্গার তো তোকে অভিশাপ দেবে!!!
আমার দিকে নজর পড়তেই বার্গার সমেত একটি মুচকি হাসি দিলেন!!
তার আই কন্টাক্ট এ বুঝলাম, উনি আমার সাথে কথা বলতে আগ্রহী!কাল বিলম্ব না করে জিজ্ঞেস করলাম!
আমি-কোথায় যাবেন আপনি!
সেই ব্যাক্তি - বাসায় যাবো!
আমি-বাসা কোথায়?
সেই ব্যাক্তি-কেন! গ্রামে!!
অদ্ভুত লোক...........
আমি আর কথা বাড়ালাম নাহ,এতো জিলাপী প্যাচ দেওয়া লোকের সাথে আমি কথা বলতে স্বাচ্ছন্দ বোধ করি নাহ!!
লোকটি আমাকে পাল্টা প্রশ্ন করার জন্য উদ্যত হলেন, কিন্তু পারলেন নাহ!কারন মুখভর্তি বার্গার!!
প্রানপনে বার্গার টুকু গিলে আমাকে প্রশ্ন করলো!
সেই ব্যাক্তি-আপনি কই যাবেন!
আমি-লক্ষীপুর যাবো!
সেই ব্যাক্তি- ও আইচ্ছা,,হে হে হে হে!
আমার কেন জানি মনে হলো ব্যাটার ভিতর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে!!!তো জিজ্ঞেস করলাম!
আমি-আপনার নাম কি ভায়া?
সেই ব্যাক্তি -চিকন আলী!
বলেই একটা বিজেতার হাসি দিলো!!
আর আমিতো পুরাই টাস্কি!!!
এতো মোটা ব্যাটার নাম চিকন আলী!!হায়রে গেবন!আমি চুপ হয়ে গেলাম!
লোকটি আমাকে পাল্টা প্রশ্ন করলেন!
সেই ব্যাক্তি -আপনার নাম কি?
আমি- নাই আলী!
সেই ব্যাক্তি -হে মিয়া, মশকারি করেন নাকি?নাই আলী কোন নাম নাকি!!!
আমি-কেন?আমার নাম নাই আলী হতে পারে না কেন!আপনি এতো মোটা হয়ে যদি আপনার নাম চিকন আলী হয়,তাহলে আমি চিকন হয়ে
আমার নাম তো নাই আলী হওয়া উচিত!
সেই ব্যাক্তি -- অ্যা......
আমি -(ভেংচি কেটে) অ্যা........
তারপর,আমি আমার গন্তব্য রওনা দিলাম!!!
গল্পটা কেমন লাগলো,অবশ্যই পকাত করে জানিয়ে দেবে!!
আর আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা!!
দেখা হবে আবার ও!!
আল্লাহ হাফেজ!!!
#TaNeem Rabby
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now