বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভাগ্যই কি স্বপ্ন!

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান SHUVO SUTRADHAR (০ পয়েন্ট)

X নির্মম আকাশের দিকে তাকিয়ে নিজেকে বড্ড একা মনে হচ্ছে আজ! যে ব্যাক্তিটা কাছ থেকেও স্বপ্নকে ধরতে পারলনা আমরাতো তার থেকে ভিন্ন। সপ্নকে চাইলেই কি ধরা যায়! স্বপ্নকে ধরতে হলে ভাগ্যের প্রয়োজন। কারন প্রত্যেকদিন এই ভাগ্য নির্মাণ হয়। ভাগ্য যে কখন কোন রুপে আসে তা আমরা উপলব্ধি করতে পারিনা। যেমন মেঘ আকাশকে ঢাকলে আর সূর্য দেখা যায় না তেমনি ভাগ্য যদি স্বপ্নকে ঢাকে তাহলে আর স্বপ্ন দেখা যায় না। আমিতো মনে করি সূর্য থেকে মেঘ শক্তিশালী। মেঘ সূর্যকে ঢেকে ফেলে সূর্য নয়। ভাগ্যই যদি সহায় না থাকে তাহলে স্বপ্ন পূরণ হবে কি করে। কারও কথাগুলো বিস্মিত মনে হতে পারে। তবে নিচের বাস্তব নির্মম সত্য ঘটনাটি পড়লে বুদহয় তা ধুরে সরে যাবে। শারীরিক প্রতিবন্ধী ছিল ঈশ্বর কুমার সূত্রধর। হাত দিয়ে কিছু করতে পারত না তাই বলে সে থেমে থাকেনি। জীবনযুদ্ধে জয়ী হওয়ার অদম্য স্বপ্ন ছিল তার। তার সেই অদম্য জীবনে বাবা-মাও ছিলেন না। ধীরেধীরে এগিয়ে চলছিল সে লক্ষেই। মুখ দিয়ে লিখেই চলতি বছর এইসএসসি পরীক্ষায় পাশ করে ঈশ্বর কুমার সূত্রধর। রবিবার প্রকাশিত ফলাফল এ জানা যায় সে ৩.৬১ পেয়ে পাশ করে। নিজের এই অর্জন সে দেখে যেতে পারেনি। তার আগেই সৃষ্টিকর্তার ডাকে তাকে চলে যেতে হয়েছে। নিজে প্রতিবন্ধী, বাবা-মায়ের মৃত্যু কোনো প্রতিবন্ধকতাই থামাতে পারেনি তার স্বপ্নকে। কিন্তু ভাগ্য থাকে থামিয়ে দেয়। এর আগে মুখ দিয়ে লিখে পিএসসি ও জেএসসি পরীক্ষায় ও সে পাশ করে। শেষ পর্যন্ত মৃত্যু ও ভাগ্যের কাছে তাকে হার মানতে হয়েছে। সে উল্লাপাড়া খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল ঈশ্বর। এইসএসসি পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ঈশ্বর সূত্রধর। তার কতই না স্বপ্ন ছিল কিন্তু ভাগ্য থাকে ধুরে ঠেলে দিয়াছে। সে ছিল এক জীবন যুদ্ধের যুদ্ধা কিন্তু ভাগ্য থাকে সফল হতে দেয় নি। আসলেই দুঃখ যখন আসে এরা দল বেধে আসে। ভাগ্য এত নিষ্টুর কেন! ঈশ্বর কুমার সূত্রধর জীবনে কখনো সুখ শব্দের সাথে পরিচিত হতে পারে নি শুধু ভাগ্যের জন্য। তাই আমি মনে করি ভাগ্যই স্বপ্নের আধার। আসুন আমরা জিজেবাসী তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। সে যেন পরপারে ভালো থাকে। [বিশেষ দৃষ্টব্যঃ আমার প্রকাশিত গল্পসমূহ সব আমার নিজের লেখা তাই দয়া করে আমার নাম ব্যাতিত লেখাগুলো কপিরাইট করবেন না।]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now