বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাকপক্ষী জীবন

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মুহাম্মাদ মাসুদ (০ পয়েন্ট)

X এইতো কদিন আগে। কবরের সাথে সম্পর্ক ছিলো বেশ। মানুষটা আর ফিরবে না। শুধু তাকিয়ে...। এখন কিছুটা পুরোনো দীর্ঘশ্বাসের সাথে বেঁচে থাকা। কিছু অপ্রিয় মুহূর্ত, সত্যের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। গুমরে গুমরে কেঁদে কলিজাটুকু শুকিয়ে ফেলা। রাহেলা কাঁদছে। ছোট মেয়েটিও জড়িয়ে ধরে কাঁদছে। এ বুঝি মা-মেয়ের কান্নার আস্ফালন। মেয়েটি বলল, 'মা, ও মা! আমরা কোথায় গিয়ে থাকবো?' যমুনায় নদী ভাঙন শুরু হয়েছে। রাহেলার ছোট্ট বসতভিটে, ভিটেমাটিটুকুও নদীর স্রোতের ঠোঁটে। যখন তখন বিলীন হয়ে যাবে। দুদিন পরে। 'মা, ও মা! ঢাকায় এতো মানুষ। এতো দালানকোঠা।' হ'রে মা! এই দালানকোঠা সব বড়লোকদের। বইতে যে পড়েছি বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। তাহলে আমাদের টুকু কোথায়?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now