বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মোল্লা নাসিরউদ্দীন

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Niloy (০ পয়েন্ট)

X মোল্লা নাসিরউদ্দীনের নাম অনেকেই শুনেছেন। তুরস্কের এই রসিক ও অত্যন্ত মেধাবী লোকের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। একদিন এক স্কুলছাত্র মোল্লা নাসিরউদ্দীনকে জিজ্ঞাস করলো : -মোল্লা, আপনি এখনও বিয়ে করেননি কেন? মোল্লা বললেন : -ব্যাপারটি হলো এই যে, আমি সারাজীবন একটি পারফেক্ট মেয়ে খুঁজে বেরিয়েছি। পরিচয় হয়েছে অনেক সুন্দরী, অনেক বুদ্ধিমতী , অনেক ভাল ফিগারের মেয়েদের সঙ্গেঁ কিন্তু পারফেক্ট মেয়ে খুঁজে পাইনি। এবার তিনি বড় একটি দীর্ঘশ্বাস নিলেন। তারপর বললেন : -অনেকদিন আগে এক মেয়ের সঙ্গেঁ আমার পরিচয় হয়েছিল। যে মুহুর্তে তাকে দেখলাম মনে হলো আমার স্বপ্ন সার্থক হলো। আমি জীবনে যা চেয়েছিলাম তা পেয়ে গেছি। এত সুন্দরী, এত বুদ্ধিমতী, এত সুন্দর ফিগার। এবার ছাত্র বলল: -তবে আপনি তাকে বিয়ে করলেন না কেন? মোল্লা এবার উত্তর দিলেন : -কারণ সেই মেয়েটিও একটি পারফেক্ট ছেলে খুঁজছিল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now