বিয়ের পর আম্মু বউকে রান্না শেখাবে !
X
এইযে এদিকে
.
- আমাকে বলছেন ?
.
- জ্বী ! আপনার নাম রাফসান না ?
.
- জ্বী ! আপনি কিভাবে জানেন ?
.
- আমিতো আপনাকে দেখেই চিনেছি ! আমি নিশি !
.
- চুয়িট নেম !
কিন্তু আপনারে আমি চিনি না !
.
- ফাজলামি করেন !
আরে আমি আদ্রিতা নিশি
.
- বাহ এটা আরো চুয়িট নেম !
কিন্তু
এই নামে কাউকে আমি চিনি না !
.
- দেখেন ফাজলামি করবেন না ! আমি কিন্তু এখন
চলে যাবো !
.
- খাবার অর্ডার দিছেন কিছু ?
.
- দিয়েছি ! এবার বলেন আপনি নাহিয়ান ইবনে
আব্দুল্লাহ রাফসান না ?
.
- জ্বী আপনি ঠিক ধরেছেন !
.
- তাহলে এতক্ষণ ফাজলামি করতেছিলেন কেন ,?
.
- আপনার নিজের উপর কতো কনফিডেন্স আছে
দেখলাম !
.
- দেখা হয়ে গেছে ?
.
- জ্বী !
.
- এবার চলেন
.
- কই যাবো ?
.
- পালাবো আরকি !
.
- কি করবেন ?
.
- পালাবো
.
- কি ?
.
- পালাবো !
.
- বাসায় জানে ?
.
- পাগল নাকি বাসায় জানবে কীভাবে ! বাসা
থেকেতো আমাকে ঐ খ্যাত লোকটার সাথে
বিয়ে দিয়ে দিচ্ছিলো !
.
- কোন খ্যাত লোক ?
.
- ঐযে আপনাকে ফেসবুকে
বললামনা সাব্বির না কি যেনো নাম !
.
- সাব্বির সাহেবের সমস্যা কি ? ভোটকা ? মাথায় টাক ?
.
- আরে নাহ ! আমিতো উনারে দেখেইনাই ! নাম
শুনেইতো খ্যাত খ্যাত লাগে ! আব্বু জোর করে
ঐব্যাটার নাম্বার ফোনে সেভ করে দিছে !
.
- নজরুল সাহেবের নিক নেম ছিলো দুখু মিয়া
শুনতে পুরাই খামার খামার লাগে তারপরেও স্মার্ট
জেনারেশানের পোলাপান উনার গানরে রেপ
করে শুনি !
.
- স্কিউজ মি ! কাকে রেপ করে ?
.
- কাকে রেপ করবে ?
.
- আপনিযে মাত্র বললেন
.
- আরে আমি রেপ গানের কথা বলছি ! রেপ গান
চিনেন না ? ধরেন কেউ যদি আপনার পিঠে পিস্তল
ঠেকিয়ে বলে হারামজাদা গান গা
গান বন্ধ হইলেই তুই খতম !
তখন আপনি যে গান গাইবেন সেটে হলো
রেপ ! যেমন
তোরাসবজয়ধ্বনিকরওনতুনেরকেতনউড়েক
ালবৈশাখিঝড়তোরাসবজয়ধ্বনিকর
.
- এটা রেপ গান ?
.
- হেঁ ! আর মাঝখানে পিস্তলের গুতা খেয়ে
ইয়ো ইয়ো করলেই রেপ হয়ে যাবে !
.
- ফেসবুকে আপনাকে দেখে বুঝা যায়না আপনি
এতো কথা বলেন
.
- আপনি আমাকে ফেসবুকে কোন গলিতে
দেখছেন ?
.
- আরে প্রো পিক দিছেন না ! পিছনের দিক হলে
কি হইছে আমি ঠিক আপনাকে চিনে ফেলেছি !
.
- বাহ আপনার বুদ্ধিতো চরম ! একবারে সেই
লেভেলের ! পিছন দিকের ছবি দেখে সামনে
দিয়া চিনে ফেলছেন !
.
- চলেন যাবেন না ?
.
- খেয়ে যাই ?
.
- আচ্ছা আমি বললাম আর আপনি চলে আসলেন আমার
ঠিক বিলিভ হচ্ছে না !
.
- আপনার নখ কাটা আছে ?
.
- জ্বী কেনো ?
.
- নখ কাটা থাকলে একটা চিমটি দিয়ে দেখতেন
তাহলে বিলিভ হইতো !
নখ বড় থাকলে দেয়ার দরকার নাই
.
- সেটার দরকার নাই !
.
- আচ্ছা বলেন তো আপনার সাথে আমার কয়দিন কথা
হয়েছে ?
.
- এইতো গত সাপ্তাহে আপনাকে নক দিলাম !
আসলে গতকালকে রাত্রে আব্বুর সাথে ঝগড়া
করেই আপনাকে ম্যাসেজ দিয়ে বলেছিলাম
এখানে দেখা করার জন্যে !
আমি ভাবছি আপনি আসবেন না ! তারপরেও রিস্ক
নিলাম !
.
- আমি এখন পর্যন্ত যতগুলো নিশি নামের
মেয়েকে চিনি তাদের সবাইর মাথার তার দুই চারটা
ছিঁড়া !
.
- তাই নাকি ! কয়জন নিশিকে চিনেন আপনি ?
.
- আপনি সহ একজন !
.
- হিহিহি ! আমার কিন্তু সত্যি মাথার তার ছিড়া উল্টাপাল্টা কিছু
বললে কামড়ায়ে দিবো !
.
- আগে কাউকে কামড়াইছেন ?
.
- অনেক জনকে !
.
- তাদের জলাতংঙ্ক রোগ হইছে ?
.
- না !
.
- তাহলে ঠিকাছে !
.
- আচ্ছা আপনিতো আমাকে ফেসবুকে
দেখেছেন তারপরেও চিনেন নাই কেনো ?
.
- আপনাদের মেকআপ বহুত কাজের একটা জিনিস !
এটার কারণে মেয়েদেরকে একদিন ইংল্যান্ডের
রাণী ভিক্টোরিয়ার মতো লাগে তো আরেকদিন
আমেরিকার রাণী মিশেল ওবামার মতো !
.
- আমাকে আজকে কেমন লাগছে ?
.
- থাপ্পর প্রুফ মেকআপ চিনেন ?
.
- নাতো !
.
- এই মেকআপ করলে আপনারে কেউ থাপ্পড়
দিলেও গালে লাগবেনা সব আটা ময়দার উপর দিয়া
যাবে !
.
- এইযে মিস্টার আপনি কিন্তু আমাকে ইনসাল্ট
করতেছেন ! আমি কিন্তু এতো মেকআপ করি না !
আমি এমনিতেই অনেক সুন্দর !
পারলে গালে হাত দিয়ে দেখেন !
.
- গালে হাত দিলে সাব্বির সাহেব যদি রাগ করে !
.
- সাব্বির রাগ করবে কেনো !
.
- যদি কর ?
.
- করলে করবেবে ! খাবার এসে গেছে আপনি
এখন খেয়ে বিদায় হোন ! কালকে ঠিক সন্ধ্যা
সাতটায় এখানে থাকবেন পালানোর জন্যে রেডি
হয়ে ঠিকাছে ?
.
- ঠিকাছে !
.
-?আপনার নাম্বারটা দেন তো !
.
- নাম্বার দিয়ে কি করবেন ?
.
- আরে পালানোর প্ল্যাণিং করতে হবে না
ফোনে ! বেকুব কোথাকার !
.
- একটা মেয়ে একটা ছেলের কাছে নাম্বার চাইবে
এটা ঠিক মিলে না !
.
- তাহলে আপনি আমার নাম্বার নেন ০১৯........৪১
- নিয়েছি !
.
- এবার ফোন দেন
.
- কেনো ?
- যাতে আপনার নাম্বারটা আমি পাই ! চেয়ে
নিতেতো খারাপ লাগে !
.
- বাহ কি বুদ্ধি আপনার !
.
- ... দেখেছেন ঐব্যাটা কতো হারামী আমাকে
কল দিচ্ছে
.
- কোন ব্যাটা
.
- ঐযে সাব্বিররা ! আব্বু আমার নাম্বারটা দিয়ে দিছে
মনেহয় !
.
- আহালে !
.
- আপনি কল দিচ্ছেন না কেনো !
.
- দিচ্ছি তো
.
- কই দিচ্ছেন ? আমি দেখতেছি সাব্বির কল দিচ্ছে
.
- ঠিক দেখেছেন ! সাব্বিরই কল দিচ্ছে !
.
- সাব্বির ক... ও মাই গট ! ও মাই গড ! আচ্ছা আপনিই সাব্বির
না তো...
.
- আমারতো তাই মনে হচ্ছে !
.
- ত্তা ত্তাহলে ব্যপারটা কি হলো ? আপনিই সাব্বির
আপনিই রাফসান
.
- জ্বী ! আসলে হয়েছে কী
.
- ওয়েট , আমি গেস করতে পেরেছি
আপনি প্রথমে নাহিয়ান হৃদয় রাফসান নাম দিয়ে ফেসবুকে
আমার সাথে কথা বলেছেন ! দেন আপনিই আব্বুর
কাছে বিয়ের প্রপোজাল পাঠাইছেন ! এম আই রাইট
.
- হাফ চামচ ভুল হইছে ! বিয়ের প্রপোজাল আমি
পাঠাই নাই ! আম্মু আমার আইডিতে আপনার ছবি
দেখে পছন্দ করেছে ! তারপরে আপনার আব্বার
কাছে প্রপোজাল পাঠাইছে !
.
- ইউমিন আপনার আম্মু আপনার আইডিও চালায়
.
- আই মিন আমাদের আম্মু আমাকেও চালায় !
.
- আমাদের আম্মু মানে
.
- আপনার আমার = আমাদের !
.
- আমার আম্মু কেনো হতে যাবে ?
.
- কারণ বিয়েটা হচ্ছে !
.
- আপনি কিভাবে জানলেন ?
.
- আমার আম্মুকে আপনি চিনেন না ! উনি আপনাকে
পছন্দ করেছেন মানে আপনাকে বিয়ে করতেই
হবে
.
- আমি কিন্তু রান্না পারি না !
.
- আমার অনেক দিনের শখ একজন রান্না না পারা
মেয়েকে বিয়ে করবো !
.
- কেন ?
.
- বিয়ের পর আম্মু বউকে রান্না শেখাবে !
ভাবতেই আনন্দ লাগতেছে
.
- সো সুইট ! আমি রাজী !
.
- আমিও
গল্পটির বিষয়ে মন্তব্য করুন গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now