বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
(লেখক: তুহিন) এটা ঘূর্ণিঝড় বুলবুলের পরের ঘটনা। যেহেতু আমরা বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপজেলা ভোলায় থাকি, সেহেতু আমরা উপকূলবাসী।বুলবুলের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসের কারণে আমাদের এলাকায় প্রায় ৩ ফুট পানি হয়। ঐ পানিতে আমাদের পাড়ার ১ প্রতিবেশীর ঘরের পিছনে অসম্ভব বড় ১টা শামুক এসে হাজির হয়।ঐ দিন রাতে ঐ প্রতিবেশী মকবুল স্বপ্ন দেখে, কোনো একজন তাকে বলছে, 'ঐ শামুকটা ভাঙ্গ; ঐটার ভিতরে স্বর্ণ পাবে'।তিনি মোটেও গুরুত্ব দেন নি।কিন্তু টানা ৩ দিন একই স্বপ্ন দেখায়, তিনি অনেক ভয় পান।অবশেষে তিনি মসজিদের ইমামের শরণাপন্ন হন।তিনি মকবুলকে ১টা বুদ্ধি দেন। বাড়ি ফিরেই মকবুল ১টা ব্যাগ মলমূত্র দ্বারা ভর্তি করে শামুকটাকে দূরে ফেলে দিয়ে আসেন।ঐ রাতে তিনি স্বপ্ন দেখেন, একজন তাকে বলছে, 'তোকে আমি পরে দেখে নিচ্ছি'। ২ দিন পর ঘটনাস্থলে মকবুলকে রাতে একা পেয়ে এক জীন পুকুরের পাশে পুঁতে ফেলার চেষ্টা করে।ভাগ্যিস, তক্ষুণি এশারের আজান হয়। খুজুর তাকে তাবিজ দেয়ার পর মকবুলের সাথে আর কিছু ঘটল না। [এটি সত্য ঘটনা।বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার!]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now