বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
{লেখক: তুহিন} প্রত্যেকেই ছাত্রজীবনে এমন কিছু অভিজ্ঞতা অর্জন করে, যা সত্যিই মনে শিহরণ জাগায়।এগুলো স্মৃতির পাতায় চিরস্মরণীয়ও হয়ে থাকে ঃ ১.ছাত্রজীবনে এটা পানির বোতল নিয়ে কৃপণতা করে নি,এমন কেউ নেই।খেলাধুলা করে বিদ্যালয়ে গলা কাঠ হয়ে যেত,যার কারণে ব্যাগের পকেটে পানির বোতল নিতাম।কেউ যদি পানি খুঁজতো, তাহলে বলি-পানি আছে, তবে মুখ লাগিয়েছি। যার ফলে পানি না আনা শিক্ষার্থীর বাহিরের কলে যেতে হতো! ২.যখন ছুটির ঘন্টা দিত, তখন ঐটা যেন প্রত্যেক শিক্ষার্থীর ১ অপার আনন্দ।শিক্ষার্থীরা টানা কয়েক ঘন্টা ক্লাস করলে, বড় ধরনের একঘায়েমি তৈরি হয়।তাই বাড়ি ফিরে স্নান করবে, এ উদ্দেশ্যেই তাদের ছুটির আগে সম্পূর্ণ মন পড়ে থাকতো।যখনই ছুটির ঘন্টা বাজতো, তখনই মাছ বাজারের মতো হৈচৈ শুরু হয়ে যেত।ধাক্কাধাক্কি করে শিক্ষার্থীরা এভাবে বের হয়, যেন কতদিন বদ্ধ ঘর থেকে বের হওয়ার আনন্দ। সহপাঠীরাসহ সবাই মিলে গান ধরে, যেটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচলিত:- ''ছুটি গরম গরম রুটি, ১কাপ চা;সবাই মিলে খা''।৩.ক্লাস চুরি আমরা সবাই করেছি।কোনো কারণে শ্রেণিতে স্যার না আসলে, ভালো না লাগলে, প্রিয়বন্ধু ঐ দিন না আসলে স্কুল গেটের দেওয়াল টপকে ক্লাস চুরি করি। (চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now