বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
.
কিছুদিন হলো একটা সমস্যায় পড়েছি।
মাথার ভিতর অনেক চিন্তা কাজ করে।
তাই ডায়েরী লেখা শুরু করলাম।
ডায়েরিটার নাম দিলাম সুর্য ছায়া।
অদ্ভুত না! সুর্যের আবার ছায়া হয়
নাকি!! হি হি হি, আমার কাছে
ভালোই লেগেছে নামটা।
.
কি নিয়ে লিখব ভাবছি! প্রেম,
ভালবাসা নিয়ে লিখতে ইচ্ছে করছে।
হুম সেই ছেলেটার কথা লিখব যে
মেয়েটাকে এক পলক দেখার আশায়
যাতায়াত ভাড়া বাচিয়ে মেয়েটার
জন্য টুকটাক কিছু কিনে তাকে দেখতে
যায়, সেই মেয়েটার কথা লিখব যে
তার মোটা চশমার ফ্রেমের মাঝে
খুঁজে বেড়ায় শান্ত, ভদ্র ছেলেটাকে।
ধুর, এসব কি ভাবছি! লেখক হলাম নাকি!!
আজকাল আর এসব প্রেম হয়না। প্রেম ত
ছেলে মেয়ের হাতের মোয়া! প্রেম
মানে আজকাল লিটনের ফ্ল্যাট। হুম, ১৪
ফেব্রুয়ারি দেখেন নি সবাই হাত
ধরাধরি করে ফ্ল্যাটে যায়, জায়গা
না পেলে তো খোলা মাঠেই
নিজেদের ভালবাসা প্রকাশ করে।
এটাই তো ভালবাসা! আজকাল
ভালবাসা মুল্যহীন। ২ দিন ফেসবুকে
চ্যাট করলেই প্রেমে পড়া যায়! কি আজব
ব্যাপার তাইনা? অথচ কেউ কাউকে
দেখেনি!
.
তবে সব থেকে ভাল ভাগ্য
ক্রিকেটারদের। ওদের সাথে প্রেম
করার জন্য হাজার মেয়ে বসে থাকে।
কিন্তু খোজ নিয়ে দেখুন,
সেলিব্রেটি হবার আগে ওদেরকে কত
মেয়ে রিজেক্ট করেছে!
ধুর কি লিখছি!! গল্প না লিখে কি সব
লিখছি আমি? আরে আমার নামটাই
তো জানেন না! আমার নামটা খুব
কিউট, আমি মনে করি। মুমু, হি হি হি।
আমার নাম মুমু। বড়রা এখনো আমার গাল
টেনে বলে মুমু কেমন আছিস! আগে
কেমন রেগে যেতাম, এখন আর রাগিনা।
ভালই লাগে।
.
ওহ! কি যেন বলছিলাম? গল্প লিখব একটা।
কিন্তু বিষয় খুঁজে পাচ্ছিনা তো।
ভাবলাম এমন একটা মেয়ের চরিত্র
নিয়ে লিখব যে হবে সদা হাস্যোজ্বল।
মেয়েটা মডার্ণ হবেনা, কিন্তু সে
তার আচার, ব্যবহার, পোষাক দিয়ে
ঠিকই সমাজের কুলাঙ্গার থেকে দূরে
থাকবে। কিন্তু পারলাম আর কই?? তনু, হ্যা
তনু। খেয়াল আছে ওকে? আমার ২ বছরের
বড় মেয়েটা।কোন মেয়ে ধর্ষিত বা খুন
হলে তার পোষাকের দোষ দেয়া হয়।
কিন্তু তনু???? ও তো অশ্লীলতা করার মত
পোষাক পড়েনি। তাতে কি? ও তো
আমাদের কেউ নয়। কার মেয়ে, বোন
মরেছে তাতে আমাদের কি? একবারো
কি ভেবেছেন ও যদি আপনার কেউ হত!
কি অবস্থা হত আপনার? আসলে দোষ শুধু
মেয়েদের নয়। দোষ কুলাঙ্গার
সন্তানের পিতামাতার। তারা কেন
এদের জন্ম দিল, আর কেনই বা মরতে হল
নিষ্পাপ মেয়েটাকে।
.
উফফফ, কি বোরিং লাগছে!! তাইনা?
আমারো, গল্প লিখতে গিয়ে কি যে
লিখছি! ধুর, মুডটাই অন্যরকম হয়ে গেল।
নাহ, এবার গল্প লিখতেই হবে। আচ্ছা
ছেলেটা আর মেয়েটা যদি চুপি চুপি
প্রেম করে, কেমন হবে? ধরুন চুরি করে
দেখা করা, কথা বলা ইত্যাদি আরকি!
চুরি!!!!!!!
খেয়াল আছে সেই চুরির কথা? ভুলে
গেছেন ঠিকই।
আরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ
থেকে টাকা চুরির কথা খেয়াল
আছে? নাকি এই খবর শুনেন নাই এখনো।
এক হাতে কখনো তালি বাজে না। আর
এত কড়া সিকিউরিটি থেকেও টাকা
চুরি হওয়া আসলেই অন্য কিছুর ইঙ্গিত
দেয়। অবশ্য ঠিকই আছে। ২০০৩ সালে এই
ব্যাংকেই ৫০০ টাকার একটা
বান্ডিলের সব নোট জাল পাওয়া
গেছিল!! সেই বান্ডিলে ছিল ৫০,০০০
টাকা!,, তাহলে বুঝুন, যে ব্যাংকে
জাল টাকা থাকে, সেই ব্যাংকের
সিকিউরিটি সিস্টেম ভাঙা কি
দরকার? ঘুষ খাইয়ে দিলেই হয়!! ব্যাস
টাকাও চুরি করা সহজ হয়ে যাবে!
.
নাহ, এসব চিন্তা আর নয়। এবার প্রেমের
গল্প লিখবই। যে করেই হোক। আচ্ছা এমন
যদি হত, সকল প্রেমিক প্রেমিকারর
প্রেম সার্থকতা পেত! মানে দুজনের
বিয়ে হত। তারপর তারা আবার চুটিয়ে
প্রেম করত, বাধাহীন ভাবে। আরে
আমি দেখি আগের যুগেই পড়ে আছি!!
এখন বাংলার ছেলে মেয়ে অনেক
উন্নত। ওরা মাঠে ঘাটে ঝোপের
ধারে ভালবাসা প্রকাশ করে তাই নয়!!
ইভেন্ট খুলে প্রকাশ্যে চুম্বনের জন্য! হুম,
শাম্মীর কথাই বলছি। কি রকম মেয়ে
দেখুন তো! প্রেম করার শখ তো ঘরের
ভিতর কর মা! সবাইকে দেখিয়ে করতে
হবে!! ঠিকই আছে, আমাদের তো
পাশ্চাত্যরীতি গ্রহণ করতে হবে, এটা
তারই বহিঃপ্রকাশ। এটা তো সাধারন
ব্যাপার আজকাল। ২ দিন অনেকে
আন্দোলন করবে, তারপর আবার দেখবেন
আন্দোলনকারী দের অনেকেই মাঠে,
ঝোপের কিনারে ভালবাসা খাচ্ছে!!
মোট কথা, আমরা নিজের ঐতিহ্য
বিসর্জন দিচ্ছি তো কি হয়েছে। সভ্য
তো হচ্ছি!!
.
তবে দেশ উন্নতি করছে অনেক। এই দেখুন
না এখন সবাই সমান! মানে বুঝেন নাই?
কিছুদিন আগেই তো রাষ্ট্রধর্ম থেকে
ইসলাম বাদ দেয়ার কথা উঠেছিল! কি
সাংঘাতিক!! ৯০% মুসলমান এদেশে, তবু
কেন রাষ্ট্রধর্ম পাল্টাতে হবে বলুন
তো? ইতিহাস ঘেটে দেখুন, যে যে
দেশে যখন কোন নতুন জাতী, ধর্ম
এসেছে তারা পুরনো জাতী, ধর্ম ধংস
করেছে। শুধু ইসলামেই এই নজীর নেই,
ইসলাম বলে যার যেই ধর্ম, সে তাই
পালন করবে। কেউ এতে আঘাত হানার
অধিকার রাখেনা। অথচ কিছু পাগল এই
ইসলাম কে হটাতে চেয়েছিল। যাহোক
এসব বললে হয়ত সাম্প্রদায়িকতা লংঘন
হবে। তাই বাদ দিলাম, গল্প লিখব তো!
.
ভাবছি তাহসান, অপুর্বের নাটক দেখে
ভালবাসা শিখব। তাহলেই হয়ত গল্প
লিখতে পারব। কাল থেকে নাটক দেখব
ওদের। আচ্ছা, গতবার মেডিকেলে
ভর্তির কথা খেয়াল আছে?? প্রশ্ন ফাঁস
হওয়ায় সবাই কিন্তু ডাক্তার হওয়ার
সুযোগ পেয়েছে!!! এমনো হতে পারে,
যে লোকটি স্টুডেন্টদের প্রশ্ন
দিয়েছে, সেই ১০ বছর পর ডাক্তার
দেখাতে গিয়ে দেখবে, ডাক্তারের
চেয়ারে বসা ছেলেটি তার কাছে
প্রশ্ন কিনেছিল!!!!! কি ভয়ংকর ব্যাপার
তাইনা!!!! প্রশ্ন ফাঁস করা অনেক জঘন্য
একটা ব্যাপার। তার উপর মেডিকেলে
ভর্তির প্রশ্ন!! ভাবা যায়! তাহলে তো
ডাক্তারের কাছে যেতেও ভয় হবে,
যদি সে প্রশ্ন পেয়ে পাশ করা ডাক্তার
হয় তাহলে!!!!!!
.
ধুর, আমি কি করছি এসব!! এই আবোল
তাবোল কিছু না লিখে যদি দেশের
বর্তমান পরিস্থিতি নিয়ে লিখতাম
তাহলেই ভাল হত। যত্তসব, আজকাল গুম, খুন
বেড়ে গেছে প্রচুর। ব্লগার হত্যা,
শিক্ষক হত্যা, কিশোর হতা সব কিছুই।
.
আচ্ছা এতকিছুর মানে কি?? এগুলো কি
পরোক্ষ ভাবে ইঙ্গিত দিচ্ছে দেশের
ধংসের??? হতেও তো পারে! বন্ধু রুপী
শত্রু হয়ত টুক করে গিলে নিতে চায় এ
সোনার বাংলাকে। তাই এত ষড়যন্ত্র।
নাহ আর গল্প লেখা হল না। তবে আমি
সিওর, কাল থেকে আর এসব ভাববো না।
হয়ত কখনো কেউ জেগে উঠবে এই
মাতৃভুমীকে বাঁচানোর জন্যে।তার
অপেক্ষায় থাকা ছাড়া এখন আমার
কাজ ঘুমানো। কারণ কাল থেকে প্রেম
লিখব, সাথে লিখব ক্রিকেট পাগল
জাতীর কথা যারা দেশের স্বার্থ
ভুলে ক্রিকেটে মত্ত হয়ে থাকতে
ভালবাসে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now