বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছোটবেলার স্মৃতি

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সাফায়েত হোসেন (০ পয়েন্ট)

X ভূত কথাটা নিয়ে ভাবলে বা চিন্তা করলেই যেন বুকটা কেপে উঠে।প্রায় সকলে ভূতে ভয় পায় কিন্তু কিছু আছে যারা ভয় কম পায়।তাদের হিসাব আলাদা তাদের নিয়ে কিছু বলতে চাই না।আসলে ভূত বলে কিছু হয় না।ভূত কথাটা মানুষই সৃষ্টি করেছে কিন্তু জীন যে আছে সেটাও অস্বীকার করা যায় না।যাই হোক আমি মিলন(ছদ্মনাম) আমার ছোটবেলার একটা ভূতের গল্পের কথা মনে পড়ে গেল।যাহ এখন মনে পড়লে হাসি পায় আসলেই কত কি নাহ বুঝে ধারনা করে ফেলতাম ছোট বেলায়।আজ থেকে ঠিক কত বছর আগে সেটা মনে নাই সম্ভবত তখন আমার বয়স ৬ থেকে ৮ এরকম হবে। আমার ছোটবেলার বন্ধু এবং দুই খেলার সাথি তারা ছিল দুই ভাই বোন। তাদের নাম ছিল যথাক্রমে রায়হান এবং নিলা(দুটোই ছদ্মনাম)।তো আমরা তিনজন একদিন বিকেলে বিলে গিয়েছি বেড়াতে বাহ আরো স্পষ্ট করে বলতে খেলতে।প্রায় প্রতিদিনই যাইতাম কিন্তু সেদিন টা ছিল একটু অন্যরকম।খেলতে খেলতে প্রায় সন্ধ্যা মাগরীব এর আজান দিবে দিবে এমন ভাব।এমন সময় আমার দুই বন্ধুর মধ্যে কেউ একজন ভয় পেয়ে বললো সন্ধ্যা হয়ে গেছে ভূত আসবে মনে হয় চল পালাই বাড়ির দিকে।তাই শুনে কিছু বিবেচনা না করে দিলাম তিনজন দৌড়।আমরা বেশি দূরে ছিলাম না বিল থেকে।চারিদিকে খেত তার মাঝে ছোট একটি মাটির রাস্তা তিনজন দৌড়াচ্ছি তাও জেন রাস্তা শেষ হচ্ছে না।অন্যদিন এমন হয় না তো আজ রাস্তা শেষ হচ্ছে না কেন।তিনজন খুব ভয় পেয়ে গেছি।এর মধ্যে মাগরীব এর আজান হয়ে গেছে।ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে আমরা দুজন কোনদিকে না তাকিয়ে দৌড়াচ্ছি।কিন্তু রাস্তার শেষ কোথায় কেউ বুঝতে পারছি না।এমন নয় যে আমরা ভূল রাস্তা দিয়ে যাচ্ছি।আমরা ঠিক রাস্তা দিয়েই যাচ্ছিলাম।অবশেষে মনে হলো অন্ধকার এর মধ্যে যেন একটুকরো আলোর আবির্ভাব হলো।বিল এর শেষে প্রথম যে বাড়িটা আছে তাহ দেখা যাচ্ছে।সেই বাড়ি আমাদের গ্রামেরই একটা অংশ।তাই দেখে তিনজন যেন হাফ ছেড়ে বাচলাম।তাও একটুকুও না থেমে দৌড় দিলাম যে যার বাড়ির দিকে। এখন ২০২০ এখন আমরা তিনজনই বড় হয়ে গেছি।আমার সেই দুইজন বন্ধুকে অনেক বছর থেকে দেখি নাই।জানি না কোথায় আছে তারা।কিন্তু ছোটবেলার সেই কাহিণাটা আজও আমার স্মৃতীতে রয়ে গেছে।মাঝে মাঝে মনে পড়ে আর হাসি পায় আসলেই কত অবুঝ ছিলাম তখন। তাও ছোটবেলায় একটা মজা ছিল যেটা বড় হয়ে আর খুজে পাই না।ছোটবেলা যেন চিৎকার করে বলে আমায় "কিরে খুব তো বড় হতে চেয়েছিলি দেখ এখন বড় হয়ে কেমন লাগে"।????


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২০ জন


এ জাতীয় গল্প

→ ছোটবেলার স্মৃতি
→ ছোটবেলার রোমান্টিক স্মৃতি
→ অনেক ছোটবেলার স্মৃতি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now