বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অদ্ভূত : এক রহস্যময় জীব

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান হৃদয় (০ পয়েন্ট)

X লেখক:::অদ্ভূতুরে MH2 "আরে ভাই, গাড়ি ঠিক করতে এত সময় লাগে?সেই কখন থেকে ঠিক করছ?""আরে স্যার,আর ৫ মিনিট লাগবে"।"দ্রুত না করে ভালোভাবে কর,এই নিয়ে ৫ বার নষ্ট হল।""আচ্ছা স্যার"। কথা হচ্ছিল খাবিব আর তার ড্রাইভারের মাঝে।খাবিব তার গার্লফ্রেন্ড রোহিনীকে নিয়ে সিলেটে তাদের চা বাগানে যাচ্ছিল প্রাইভেট কার এ করে।উদ্দেশ্য রোহিনীকে তাদের চা বাগান দেখান।কিন্তু গাড়ি বারবার নষ্ট হয়ে যাচ্ছিল।এখন শীতকাল,তাই গাড়ির বাইরে দাড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। "স্যার,এইবার ভালোভাবে ঠিক করেছি।" "ঠিক আছে চলো।" খাবিবের এখানে দুটো উদ্দেশ্য,এক রোহিনীকে চা বাগান দেখান,দ্বিতীয়ত চা বাগানের রহস্যময় ঘটনাগুলো দেখা। রাত ১ টার দিকে তারা চা বাগানে পৌছল,বাগানের কেয়ারটেকার এবং ম্যানেজারকে জানানো ছিল,তারা তার জন্য অপেক্ষা করছিল,চা বাগানে ঢুকার পূর্বে চাঁদের আলোয় কুয়াশা ঘেরা বাগান অপূর্ব রহস্যময় লাগছিল। যেহেতু খাবিব আর রোহিনীর বিয়ে হয় নি, তাই তাদের আলাদা রুম নেওয়া হল।তাদের নিজস্ব শীতনিয়ন্ত্রণ ব্যাবস্থা থাকায় তারা ঠান্ডার কবল হতে রক্ষা পাচ্ছিল।সকালে সব দেখব এমন মত ঠিক করে ঘুমিয়ে পড়ল খাবিব। সকালে খুব ভোরে ঘুম হতে উঠল খাবিব।রোহিনীকে নিয়ে চা বাগানে গেল,রোহিনী চা বাগানের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেল।খাবিব এসব দেখছে না,সে খুঁজছে একজন কর্মচারীকে যার মেয়ে চা বাগানে রহস্যময় ভাবে হারিয়ে গেছে।চা বাগানের ম্যানেজার তার কাছে নিয়ে গেল।লোকটির কাছ থেকে সমস্যাটা জানতে চাইল খাবিব।লোকটি বলা শুরু করল::: স্যার,আমরা বংশগতভাবে চা বাগানের শ্রমিক হিসেবে কাজ করছি।আমার বড় ছেলেও এ পেশায় নিয়োজিত।আমার মেয়েকেও এ কাজে নিয়োজিত করেছিলাম।গত ২ দিন আগে,আমরা সবাই চা তুলছিলাম,আমার মেয়ে তখন ঘরেই ছিল,সে শুনল আমি নাকি তাকে ডাকছি,বাইরে আসল সে,তবে আমায় পায় নি।গতকাল সন্ধ্যার দিকে আমরা যখন চা তুলছিলাম,আমার মেয়ে কিছুটা দূরে সরে যায় তার দল থেকে।সে ওইপাশের ওই উচু জায়গায় চা পাতা তুলছিল।সে চা পাতা তুলতে তুলতে কোথায় গেল তা কেউ জানি না,তার সাথে থাকা লোকগুলো ভেবেছিল ও বাড়ি চলে গেছে,কিন্তু সে আসে নি।আমি রাত ৮ টার দিকে লোকজন নিয়ে ম্যানেজার বাবুকে বলে বাগানে সকলে খুঁজতে থাকি।কিন্তু পাই নি তাকে,আমার ধারণা,ও মনে হয় আপনাদের ওই পুরনো বাড়িতে আটকে গেছে বা কেউ নিয়ে গেছে।" খাবিব ওই বাড়ির নাম শুনে আঁতকে উঠল,ওইখানে গেলে তো মারাত্মক সমস্যা,তবে ও কী ছাড়া পেয়ে গেল নাকি?না ওই পাথর সরে গেছে? [কেমন লাগল জানাবেন,আপনার মতামত আমাকে বহুদূর চলতে সাহায্য করবে] চলবে,,, আল বিদা,,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

→ অদ্ভূত : এক রহস্যময় জীব (শেষ পর্ব)
→ অদ্ভূত : এক রহস্যময় জীব (পর্ব ২)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now