বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সাপ দেখা

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shikha (০ পয়েন্ট)

X আজ আম্মু,আব্বু বাসায় নেই। শুধু আমি ও আপু রয়েছি।বেশ কিছুক্ষণ পরিবেশ ঠিক থাকার পর হঠাৎ টিভির রিমোট নিয়ে শুরু হলো তৃতীয় বিশ্ব যুদ্ধ। যুদ্ধে পরাজিত হয়ে এক বালতি অভিমানras, এক বালতি দুঃখweep আর এক বালতি রাগangry নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় কখন যে বলে ফেললাম,"আজ দুপুরের আগে বাসায়ই আসব না" নিজেও জানি না।আমার বলতে হয়তো দেরি হলো কিন্তু আপুর শুনতে দেরি হলো না। সাথে সাথে বলে ফেললো,'ঠিক আছে আসিস না।আমি গেইট বন্ধ রাখব।' কি আর করারweep? অগত্যা আমি বাইরে চলে আসলাম।বাইরে এসে রাস্তা ধরে হাঁটছি আর ভাবছি দুপুর হতে তো অনেক বাকি এখন আমি যাই কোথায়? হঠাৎ মাথায় আসলো সাথী(মানে আমার বান্ধবী)দের ওখানে(মানে ওদের বাড়িতে) যাওয়া যায়।ওখানে রিয়া,সুরাইয়া, তমা ও থাকবে।তাই আমি দ্রুত হেঁটে সেখানে গেলাম।৷ গিয়ে দেখি ওরা বাড়ির কিছুটা সামনে আম বাগানে দাড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আমি আসায় ওরা খুশি হলো। আম বাগানের পাশে একটা জায়গায় মাঁচা পাতা ছিল।সবাই মিলে সেখানে বসলাম। এখানে উল্লেখ্য যে ওরা সবাই মোটু পাতলু কার্টুনের মটু।। আর আমি একাই শুধু পাতলু। মাঁচার পিছনে একটা বড় পুকুর ছিল।মাঁচা থেকে তা দেখা যাচ্ছিল।হঠাৎ সাথী বলে উঠলো, ----দেখ দেখ ঐযে পুকুরে একটা সাপ। আমরা সবাই তো সেটা দেখার জন্য মাঁচাটার এককোণে একসাথে আসলাম।তখনই হলো বিপত্তি।মাঁচাটার একটা পায়া গেল ভেঙ্গে। আমার কপালে যে আজ শনি ই লেখা ছিল সেটা শিউর হয়ে গেলাম তখন,যখন দেখলাম মাঁচার মালিক এদিকেই আসছে আর আমাদের দিকেangry ভাবে তাঁকিয়ে আছে। যে যার মতো দিলাম ছুট।আর বাকিটা ইতিহাস........................gj মজার গল্প লেখার চেষ্টা করলাম।জানি না মজার হইছে কি-না। আর ভুল-ত্রুটি ক্ষমা করবেন। wave


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৯ জন


এ জাতীয় গল্প

→ আমার সাপ দেখা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now