বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শেষ বিকেলে....

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান হিমুহীন রূপা।(guest) (০ পয়েন্ট)

X আচ্ছা আপনি কি কখনও প্রেমে পরেছেন?আপনি প্রেমে পড়েন বা না পড়েন আমি প্রেমে পড়েছি একবার না বহুবার। হ্যা আমি প্রেমে পড়েছি হিমুর প্রেমে। কথাগুলো শেষ করে রুহি কফিতে চুমুক দিল। মনোযোগী শ্রোতার মতো শুনে গেল রুহান।রুহান শুধু রুহি কে জিজ্ঞেস করেছিল কখনও কারো প্রেমে পড়েছে কি না?তার উওর তো দেখেছেন ই আপনারা। রুহি -কি হলো এত কি ভাবছেন? রুহান- ভাবছি মেয়েরা এমন কেন?একটা জিজ্ঞেস করলে উওর দেয় আরেকটা? রুহি-আপনি কি Insult করছেন আমায়?।আমি প্রেমে পড়েছি কি না সেটা আপনাকে বলব কেন?প্লাস অনেক কিছু বলে চলে গেল রুহি। শেষ বিকেলে পড়ন্ত সূর্যের মায়াময় দৃশ্য দেখতে ছাদে আসে রুহান।এই দমফাটা দিনগুলোতে ছাদ এই তার শেষ আশ্রয়।রুহি কে সে প্রথম দেখেছিল এই ছাদটাতে বসে কফি খেতে। রুহি কে অনেকবার দেখেছে হুমায়ূন আহমেদ এর বই হাতে।যখন রূহি ছাদে বসে থাকত রুহানের মনোযোগ লাল সূর্যের দিকে না থেকে রুহির লালচে চুলের দিকে চলে যেত।এইভাবেই ভালো লেগে যায় রুহি কে।এখন রুহান আর আবেগময় প্রকৃতি কে দেখতে ছাদে আসে না।এখন সে ছাদে আসে রুহি কে দেখতে।এই ভালো লাগার মতো বাজে ব্যপার আর নেই।রুহান রূহি fb তে connect. But কোনো কথা হয় না।backspace জানে রুহান কত কিছু লিখে।আজ রুহান বলতে এসেছিল রুহি কে তার ভালো লাগার কথা।আজও বলা হলো না।কে জানে বলতে পারবে কি না। রুহান তার অনুভূতি কে ignore করতে শুরু করল।তোমার এক কাপ কফিতে আমিও চুমুক দিতে চাই।তোমার হিমু হতে চাই আমি।রুহান rejeact হওয়ার ভয়ে না বলা সেই কথাগুলো মনে রেখে দিল। পরদিন বিকেলে রুহান-আচ্ছা হিমু তো চা খেতে ভালোবাসত আর আপনি কফি।উল্টো হয়ে গেলো না। রুহি-কোনো এক বিকেলে কোনো বাস্তব হিমু কে নিয়ে চা খাব।একা চা খেতে ভালো লাগবে না। কফি তো ফ্যাশন আর চা হলো ভালোলাগা। ধীরে ধীরে সম্পর্ক আপনি থেকে তুমি তে গড়িয়েছে। রুহি-কি করলে এটা?আমার কফি ফেলে দিলে যে? রুহান আজ কোনো কথা না বলে রুহির চোখের দিকে তাকিয়ে রইল।রুহি তা Notice করে চোখ নামিয়ে নিল? রুহান-কি হলো জিজ্ঞেস করো তোমার কফি কেন ফেলে দিলাম? রুহি-তাকিয়ে থাকলে কেমন জানি লাগে। এইবার হেসে দিল রুহান।আচ্ছা শেষ বিকেলে আমি কি তোমার সাথে চা খেতে পারি? রুহি মুচকি হাসল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now