বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গলি ক্রিকেট

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান M A Kadir Efthe (০ পয়েন্ট)

X ১৫ টাকার সবুজ এরোপ্লেন টেনিস বল এবং ৫ টাকার ওসাকা টেপ... এই একটা কম্বিনেশন'ই ডিফাইন করে দিতে পারে আমাদের পুরো কৈশোরটাকে... কখনো ইটের উপর ইট দিয়ে বানানো স্টাম্প, আবার কখনো স্কুল মাঠে ব্যাগের উপর ব্যাগ বসিয়ে হয়ে যেতো স্টাম্প। বলে কারিকুরি করে টেপ প্যাঁচিয়ে বিট দেয়ার সময় নিজেকে মনে হতো সুইং জিনিয়াস ওয়াসিম আকরাম কিংবা গ্লেন ম্যাকগ্রা.. এই বিটের কাজ কতদূর কি ছিলো আমরা কেউই জানতাম না, তবুও বল ঘুরলে বা বোল্ড করে যে টেপ প্যাঁচিয়েছি তার ভাবের অন্ত থাকতো না... সবাই এসে বাহবা দিতো, সে তখন ক্লাউড নাইনে। গলির ক্রিকেটে দেয়ালে গড়িয়ে লাগলে ২ ডিক্লেয়ার, উড়ে দেয়ালের অন্যপাশে চলে গেলে আউট, তিনবার বল বডি টাচ হলে আউট... এইগুলো ছিলো কমন। লাস্ট বলে সিঙ্গেল নেয়ার কারণে কতো কতো ঝগড়া- হাতাহাতি হয়ে গেছে জীবন, তার কি কোন হিসাব আছে...?? বোল্ড হয়ে গেল বল জোরে হয়েছে বলে জোর করে নো বল কল দেয়া, ব্যাটিং দলের আম্পায়ারের রান চুরি.. এসব ছিলো আমাদের গলি ক্রিকেটের বাঁ-হাতের খেল। কতো বল সানজিদা আপুদের ছাদে হারিয়ে গেলো, কতোবার সবাই ইদ্রিস ম্যানসনের দুই তলার জানালার গ্লাস ভেঙ্গে ব্যাট-বল তুলে পালিয়ে গেলো... তার কোন ইয়ত্তা নেই। সপ্তাহ দেড়েক পর সবাই সব ভুলে যেতো ঠিকই... আবার শুরু হতো গলির ক্রিকেট, আবার সবাই হাজির ঠিক বিকেল চারটায়, শুক্রবার সকাল দশটায়। গলি, আবাসিক সব ঠিক আগের মতোই আছে... আজকাল গলিগুলোকে কেমন যেন ছোট মনে হয়৷ আমি বড় হতে হতে গলিগুলো কেমন যেন ছোট হয়ে গেছে... যেমনটা ছোট হয়ে গেছে জীবনের সুখ-আনন্দগুলোও। বিকেল চারটার গলি এখন শুনশান নীরব... মাঝেমাঝে একা হেঁটে যাবার সময় ছোট্ট নিজেকে বল হাতে ছুটে যেতে দেখি... হঠাৎ সেই চিৎকার, উল্লাস ভেসে আসে। চোখ ঘুরিয়ে দেখি কোথাও কেউ নেই...! হারিয়ে গেছে সব, আমার ছেলেবেলা... আমার গলি ক্রিকেট।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now