বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হুমায়ুন আহমেদ স্যারের সৃষ্টি বাকের ভাই আমার খুবই প্রিয় ।
এই বাকের ভাইয়ের দিকে দৃষ্টিপাত করলেই অন্যরকম অনুভূতি জাগ্রত হয়।
এই বাকের ভাই মহল্লায় ভাইগিরি দেখায়। যা আমার অনেক ভালো লাগে।অন্য সবার মতো আমিও বাকের ভাই এর একজন ভক্ত।
||||গল্পঃ বাকের ভাই এর সাথে একদিন ||||
বিকেলের সময়।এই সময়টা অনেক সুন্দর। চারপাশে মৃদু বাতাস বইছে।এমন সুন্দর পরিবেশে বাইরে থেকে ঘুরে আসার জন্য আমি বাড়ি থেকে বের হলাম। আমি যে বাড়িতে থাকি সে বাড়িটি একটি চায়ের দোকানের সামনেই।বাড়ি থেকে বের হয়েই সেই দোকানের সামনে দিয়ে যেতে থাকলাম। কিছুদূর অগ্রসর হওয়ার পর একটি যুবক ছেলে আমাকে টানতে টানতে সেই চায়ের দোকানের সামনে নিয়ে গেল। দোকানে যেয়ে দেখি সেখানে লাউড স্পিকারে হাওয়া মে উড়তে যায়ে গান হচ্ছে।। আর দোকানের সামনে একজন দাঁড়ানো এবং দোকানলর বেঞ্চে একজন বসা।সেই যুবক ছেলেটি আমাকে বসে থাকা লোকটির কাছেই নিয়ে গেল।আমি ভালো করে দেখলাম লোকটির পরনে ছিল কালো চশমা, কালো দাড়ি,একটা জ্যাকেট জ্যাকেটের ভিতর লাল গেঞ্জি। দুই হাতে কয়েকটি রাবার ব্যান্ড।সে বাম পাটি ডান পায়ের উপর রেখে বসে ছিল।আমি তাকে ভালো করে দেখার পর পুরাই সিউর হয়েছি সে এই মহল্লার বড় ভাই মানে আমাদের বাকের ভাই। ভাইগিরি করে সারাদিন আর হাওয়া মে উড়তে যায়ে এটা বাকের ভাই এর প্রিয় গান।
এগুলো ভাবতে ভাবতে হঠাৎ বাকের ভাই আমার সামনে এসে বলল, কি হে! ছোকরা আমার সামনে দিয়ে হেটে হেটে যাচ্ছ আর আমাকে সালাম দিলে না।
আমিঃ আসসালামু আলাইকুম বাকের ভাই
বাকের ভাইঃ হুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম তো মফিজ তাই না??
আমিঃ জি ভাই আপনি কি করে জানলেন?
বাকের ভাই একটা হাসি দিয়ে বলল, এই মহল্লার সবকিছু আমার নক্ষদর্পণে। তা কেমন আছ মফিজ??
আমিঃ আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাই
বাকের ভাইঃঃ হুম গুড।
ওই কেউ ওকে একটা Banana দে
তখনই আমার হাতে একটা কলা এসে পড়ল।বাকের ভাইঃ এই নেও কলা খাও।পাশের ছেলেটি বলল,হুম কলা খাও কলাতে ভাইটামিন আছে।।
আমি বললাম,বাকের ভাই বাসায় নিয়ে যেয়ে খাই??
বাকের ভাইঃNo No এইখানে খাও।
খেতে থাকলাম খেতে থাকলাম খাওয়ার পর খোসাটা নিচে ফেলে দেই।
এখন৷ সে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে, খোসাটা হাতে নেও। পাবলিকের অসুবিধা হতে পারে
আমিঃ জী আচ্ছা।
এই বলে খোসা নিয়ে চলে যাব এমন সময় বাকের ভাই আবার বলা শুরু করল,তোমার চোখ আর দাঁত এমন কেন?? শুন চোখ হলো অমূল্য সম্পদ। এর যত্ন নিবা। আর কয়লা দিয়া দাঁত মাজবা দাঁত পরিষ্কার থাকবে।
আমিঃ জী আচ্ছা বাকের ভাই।
এটা বলে আবার হাটা দিব ঠিক তখনই বাকের ভাই বলতে লাগল,কি ব্যাপার তুমি এত যাই যাই কর কেন??আর যাওয়ার আগে আমার অনুমতি নেওয়া এবং সালাাম দিতে ভূলে গেছ??
এই রে সালাম দিতেই তো ভূলে গেছি। এবার ইজটু ভয় পেলাম। বাকের ভাই এবার আমাকে আর যেতে দিলনা দোকানের সামনে দাঁড় করুয়ে রাখলেন। সালাম না দেওয়ার শাস্তি
আমি দাঁড়িয়ে আছি বাকের ভাই সিগারেট টানছেন। আর হাওয়া মে উড়তে যায়ে গানটা বাজছে।এই হিন্দি গানটা মন্দ নয়। আমার ভালোই লাগছে।আধা ঘন্টা এইভাবে দাঁড়িয়ে আছি।তারপর দেখলাম দোকানের সামনে কে যেন আসছে।ভালো করে লক্ষ্য কডার পর বুঝলাম একটি মেয়ে আসছে।শাড়ি পড়া।চুলগুলো খোলা।হাতে পার্টস।এসেই ধমকের সুরে দোকানদারের কাছে ওই হিন্দি গানের সিডি চাইল। আর বলতে লাগল,রাত দিন ২৪ ঘন্টা একই গান।ধৈর্যের সীমা আছে।দোকানদার বাকের ভাইকে বলল,বাকের ভাই সিডি দিমু?
বাকের ভাই তাকে হাতের ইশারার মাধ্যমে সিডি দিয়ে দিতে বলল। আমি এখন পুরোপুরি ক্লিয়ার এ নিশ্চই মুনা আপা।কারণ মুনা আপাছাড়া বাকের ভাই কে এরকম ঝাড়ি দিতে কেউ পারেনা।মুনা আপা সিডি নিয়ে নিজের পথে অগ্রসর হলেন।আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম।এখন বাকের ভাই তার দলের দুইটি ছেলেকে বলতে লাগল,,, বুঝলি!! মেয়েটি আমাকে খুব লাইক করে।। আর মেয়েদের কাজই হচ্ছে তারা যাদের লাইক করে তাকে খুব যন্ত্রনা দেয়।ওই দুইটি ছেলে বলল,,রাইট বাকের ভাই ১০০% খাটি কথা।
এই বলে বাকের ভাই উঠে দাঁড়াল।তার পাশের ছেলেটি বলল,,যান কই বাকের ভাই??
বাকের ভাইঃ যাচ্ছি একটা কাজে তোরা থাক আমি আসছি। তারপর সে আমাকে বলল,, এই ছোকরা তোমার শাস্তি শেষ So go to home।আমি এটা৷ শুনে খুশিতে বাকের ভাইকে সালাম দিয়ে হাটতে থাকলাম আর মনে মনে বলতে বলতে লাগলান,বাকের ভাই নিশ্চই মুনা আপার পিছু নিবে।এটা বলে অনেক হাসলাম
({[ΠΠΠ বিদ্রঃঃ ভূল ক্রটি ক্ষমা করবেনΠΠΠ)}]
.......................★সমাপ্ত★...................
.............
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now