বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাঘ ও দয়ালু ব্রাহ্মণ ২

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রাজকন্যা (০ পয়েন্ট)

X পাড়ে উঠে বাঘ জিজ্ঞেস করল -ব্রাহ্মণ তুমি কোথায় যাচ্ছ? ব্রাহ্মণ বলল, মহারাজের বাড়িতে ভোজনের নেমন্তন্ন আছে। ব্রাহ্মণের কথা শুনে বাঘ অট্টহাসিতে ফেটে পড়ল।বাঘকে হাসতে দেখে ব্রাহ্মণ অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি হাসছ কেন? বাঘ ক্রুর হাসি হেসে বলল মহারাজার বাড়িতে তোমার ভোজনের আগে আমি তোমায় ভোজন করব। বাঘের কথা শুনে ব্রাহ্মণ ঘাবড়ে গেল।বলল,তুমি এতে বড় অধর্ম করবে?আমি তোমার প্রানদাতা, আমাকেই তুমি খাবে? বাঘ ক্রুদ্ধ কন্ঠে বলল,দেখ ব্রাহ্মণ আমাকে ধর্ম -অধর্ম শেখাতে এসো না।আমি তোমাকে খাব। ব্রাহ্মণ তখন নতজানু হয়ে বলল,দেখ তবু এতে বড় অন্যায় করো না,প্রয়োজনে আরো তিন জনকে জিজ্ঞেস কর, দেখবে ওরা কি বলবে? বাঘ বলল, এই জনশূন্য পথে তুমি কাকে জিজ্ঞেস করবে?কে বিচার করবে কোনটা ন্যায় কোনটা অন্যায়? গরীব ব্রাহ্মণ কাতর কন্ঠে বলল,তুমি এই নদীর ধার ধরে আমার সাথে এসো,যাকে দেখতে পাব তাকে জিজ্ঞেস করব।বাঘ বলল,ঠিকআছে ব্রাহ্মণ আমি তোমাকে একবার সুযোগ দেব।এই বলে বাঘ ব্রাহ্মণের সাথে চলতে লাগলো। যেতে যেতে হঠাৎ একটা বটগাছের সামনে ব্রাহ্মণ দাঁড়িয়ে পড়ল। তারপর বাঘকে জিজ্ঞেস করল -এই বটগাছকে জিজ্ঞেস করি কোনটা ন্যায় কোনটা অন্যায়। ব্রাহ্মণ গাছের সামনে গিয়ে বলল,আচ্ছা আমি বাঘকে উদ্ধার করেছি, এখন বলে কিনা আমাকে খাবে, এটা কি যুক্তিযুক্ত হলো?বটগাছ বলল,বাঘ ঠিকই বলেছে।ব্রাহ্মণ গাছের কথা শুনে চোখ কপালে তুলে বলল,তুমিও অধর্মের মতো কথা বলছ?গাছ তখন বলল,ধর্ম অধর্ম জানিনা আমি শুধু জানি যে যার উপকার করে সে তার ক্ষতি করে, এই দেখনা আমি সারাদিন পথশ্রমে ক্লান্ত পথিককে শীতল ছায়া দিই, অথচ তারা যাওয়ার সময় আমার ডাল থেকে পাতা ছিড়ে নেয়। কোন ডাল উপড়ে দেয়। বাঘ বলল,শুনলে ব্রাহ্মণ গাছের কথা, আর বাপু দেরি করতে পারছি না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৫ জন


এ জাতীয় গল্প

→ বাঘ ও দয়ালু ব্রাহ্মণ ১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now