বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

খারাপ মৃত্যুর বাস্তব উদাহরণ

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ♥Samir♥ (০ পয়েন্ট)

X মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির মধ্যে এমন কিছু লক্ষণ দেখা যায় যা খারাপ মৃত্যুর প্রমাণ বহন করে।যেমন, কালেমা পাঠ না করা বা কেউ পড়তে বললে তা অস্বীকার করা, মৃত্যুর সময় কোনো গুনাহ-এ নিজের জড়িত থাকার কথা বলা ইত্যাদি। নিম্নে এ জাতীয় কিছু ঘটনার উদাহরণ দেয়া হলোঃ ১.আল্লামা ইবনুল কাইয়েম তার 'আল-জাওয়াব আল-কাফী'তে লিখেছেন - মৃত্যু শয্যায় শায়িত এক ব্যক্তিকে কালেমা পড়তে বলায় সে বলে,এতে আমার কি লাভ হবে? আমি কখনও আল্লাহর জন্য নামায পড়েছি বলে মনে পড়ে না।শেষ পর্যন্ত সে কালেমা উচ্চারণ করেনি। ২.হাফেয ইবনে রজব তার 'জামে' আল উলুম ও হেকাম' গ্রন্থে আবদুল আযীয বিন আবী রাওয়াদ নামক একজন আলেমের বরাত দিয়ে লিখেছেন, আমি এক ব্যক্তির মৃত্যুর সময় তার কাছে হাযির হই এবং কালেমা পড়তে বলি কিন্তু সে শেষ পর্যন্ত আমি যা পড়তে বললাম, সে তা অস্বীকার করলো।তারপর মারা গেল।আমি তার সম্পর্কে খোঁজ নিয়ে দেখি, সে ছিল মদখোর।তখন আবদুল আযীম বলেন, গুনাহ থেকে বেঁচে থাক।গুনাহর কারণেই সে কালেমা পড়তে পারিনি। ৩.আল্লামা হাফেয আয-যাহাবী বলেছেন, এক ব্যক্তি মদের আসরে যেত।মৃত্যুর সময় এক ব্যক্তি তাকে কালেমা শিক্ষা দেয়।সে উত্তরে বলে, মদ পান কর এবং আমাকেও পান করাও।তারপর সে মারা গেল। ৪.আল্লামা ইবনুল কাইয়েম বলেছেন, এক ব্যক্তি বেশী গানপ্রিয় ছিল।মৃত্যুর সময় তাকে কালেমা পড়তে বলায় সে গান শুরু করলো এবং কালেমা উচ্চারণ করলো না। ৫.ইবনুল কাইয়েম আরো বলেন, এক ব্যবসায়ী জানান যে, তার এক ব্যবসায়ী আত্মীয়ের মৃত্যু উপস্থিত হলে, তারা তাকে কালেমা শিক্ষা দেন।সে উত্তরে বলে, এটা সস্তা, ঐটা ভাল সওদা এবং ঐটা এরুপ।শেষ পর্যন্ত কালেমা উচ্চারণ না করেই মৃত্যুবরণ করলো। ৬.ইমাম স্বেলী মিসরের এক ঘটনা বর্ণনা করেন।এক ব্যক্তি নিয়মিত মসজিদে আযান দিত ও নামায পড়তো।তার মধ্যে আনুগত্য ও ইবাদতের নূর ভাস্বর।মিনারার নিচে এক ঘরে একটি খৃষ্টান পরিবারের বাস।একদিন মুয়াযযিন সে ঘরের দিকে তাকাল এবং মালিকের রুপসী মেয়ের প্রতি নজর পড়লো।ফলে তার ঈমানী পরিক্ষা শুরু হয়ে গেল।সে ঐ ঘরে গেল।মেয়েটি বললো, কাকে চান?মুয়াযযিন বললোঃ তোমাকে চাই।মেয়েটি বললো, কেন?মুয়াযযিন বললো, তোমাকে দেখে আমার মন পাগল হয়ে গেছে।তুমি আমার মন কেড়ে নিয়েছো।মেয়েটি বললোঃ আমি আপনার অসদুদ্দেশ্য পূরণ করতে পারবো না।মুয়াযযিন বললোঃ ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করবো।মেয়েটি উত্তর দিলঃ আপনি মুসলমান, আর আমি খৃষ্টান।আমার পিতা আমাকে কোনো মুসলমানের কাছে বিয়ে দেবে না।মুয়াযযিন বললোঃ আমি খৃষ্টান হয়ে যাব।মেয়েটি বললোঃ তাহলে, তাই করুন।মুয়াযযিন খৃষ্টান হয়ে গেল এবং তাদের ঘরে অবস্থান করলো।ঐদিনই সে তাদের ঘরের ছাদে উঠল সেখান থেকে নীচে পড়ে মরে গেল।সে না মেয়েটির সাথে মিলতে পারলো, আর না নিজ দীনের উপর টিকে থাকতে পারলো।পাপের কারণেই তার খারাপ মৃত্যু হলো। জেদ্দা থেকে প্রকাশিত দৈনিক আল মদীনা পত্রিকা, ২০ সেপ্টেম্বর ১৯৯৮ সনের সংখ্যায় খারাপ মৃত্যুর বেশ কিছু বাস্তব ঘটনা ও অভিজ্ঞতা প্রকাশ করেছে।আমরা এখন সেগুলো তুলে ধরবো। ৭.কবরস্থানের মুর্দার গোসল ও দাফনের পেশায় নিয়োজিত শেখ কাহতানী একজন বুযুর্গ লোক।তিনি বলেনঃ এক লাশ কবরে নামিয়ে কেবলামুখী করে শুইয়ে দেই।তারপর মাথায় কাফনের গিরা খুলে দেখি, মুখ কেবলা থেকে পরিবর্তিত হয়ে গেছে।পুনরায় তার মুখ কেবলামুখী করে দেই।যখন পাকা কবরের উপর ১ম স্লাব দিয়ে বন্ধ করার চেষ্টা করি, তখন দেখি সে চোখ খুলেছে এবং তার নাক ও মুখ থেকে রক্ত বের হচ্ছে।এরপর ২য় স্লাব দিয়ে বন্ধ করার সময় দেখি, তার মুখ পুনরায় কেবলা থেকে ভিন্ন দিকে সরে গেছে।আমি ভয়ে আতংকগ্রস্ত হয়ে ভেগে আসি।অন্যরা স্লাবের পরিবর্তে যেন-তেন প্রকারে বালু ও মাটি দিয়ে কবর ভরাট করে চলে আসে। প্রশ্ন হলো, এটা কিসের লক্ষণ? ৮.শেখ কাহতানী আরো বলেনঃ একদিন এক লাশ দাফনের সময় দেখি, তার মুখ কেবলা থেকে সরে গেছে এবং ধূমপানের মত দুর্গন্ধ বের হচ্ছে।নাউযুবিল্লাহ! ৯.তিনি বলেনঃ আরেক লাশকে গোসল দেয়ার সময় দেখি, সুন্দর ও ফর্সা দেহ হঠাৎ করে বিবর্ণ হয়ে কালো হয়ে গেছে।আমি মৃতের বাপকে তার সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি উত্তর দেন, সে বেনামাযী ছিল।তখন আমি ভয়ে চলে যাই এবং মৃতের বাপকে বলি, আপনারাই তাকে গোসল দেন। ইমাম ইবনে তাহমিয়া বলেনঃ কবরের বিভিন্ন ঘটনা সত্য।লোকেরা তা দেখেছে এবং অনেকে কবরের শাস্তির শব্দও শুনেছে। (যদি ভালো না লাগে তাহলে এখানেই সমাপ্ত) (যদি ভালো লাগে ইনসাআল্লাহ আরেকটা পার্ট দিবো)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৩৪৩ জন


এ জাতীয় গল্প

→ খারাপ মৃত্যুর বাস্তব উদাহরণ(শেষ অংশ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now