বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পুরুষত্ব

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saiful (০ পয়েন্ট)

X অনেক ছেলেরা যে sexual disorder এ ভুগছে তা তারা নিজেরাও জানে না। সঠিক sexual order সম্পন্ন জীবন সঙ্গী পাওয়া রীতিমতো ভাগ্যের ব্যাপার। মেয়েটি গোসল করছে কিংবা ড্রেস পাল্টাচ্ছে, অনেক ছেলে আছে তা লুকিয়ে লুকিয়ে সেই দৃশ্য দেখছে। ছেলেটি এতে ফিলিংস পেলেও এটি একটি বিকৃত যৌন আচরণ বা সেক্সুয়াল পারভার্শন,মেডিকেলের ভাষায় এটিকে ভয়েরিজম বলে। দুনিয়াতে এরকম হরেক কিসিমের সেক্সুয়াল পারভার্শন আছে। অনেকে আছে ভিড়ের মধ্যে মেয়ে দেখলেই শরীর ঘেঁষার চেষ্টা করে কিংবা কনুই দিয়ে বুক স্পর্শ করে,এটাকে বলা হয় ফ্রটিউরিজম। আবার অনেকে আছে অন্যের সামনে উলঙ্গ হলে বা নিজের যৌনাঙ্গ দেখালে ভাল লাগে,বিশেষ করে মেয়েদের হোস্টেলের আশেপাশে ইচ্ছে করে কিছু লোক প্রসাব করার ওছিলায় পেনিস দেখানোর চেষ্টা করে,এটাকে এক্সিবিশনিজম বলে। স্কুলে থাকতে একবার পাশের পাড়ায় বিচার দেখতে গিয়েছিলাম।অদ্ভুত বিচার!!! গরু মাঠে চরছিল, এক ইয়াং ছেলে গরুর সাথে অকাম করে। প্রাণীর সাথে এরূপ সেক্স করাকে বিস্টিয়ালিটি বলা হয়। অনেকে আছে অন্যের প্রস্রাব করা দেখে সেক্সুয়াল ফিলিংস পায়,এটিকে বলা হয় ইউরোল্যাগনিয়া। মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, সেটি দেখে যাদের সেক্সুয়াল ফিলিংস জাগে সেটি হল গ্যালাকটোফিলিয়া। শুধু তাই নয়, মৃত নগ্ন শরীর দেখেও অনেকে সেক্সুয়াল ফিলিংস পায়, যেটাকে বলে নেক্রোফিলিয়া। এগুলো সবই সেক্সুয়াল পারভার্শন... কিন্তু সবচেয়ে মারাত্মক পারভার্শন হল পেডোফিলিয়া... শিশুদের প্রতি যৌন আকাঙ্ক্ষা তৈরি হওয়াকে পেডোফিলিয়া বলে। গত বছরের ঘটনা, শেষ বিকেলের দিকে দুজন মহিলা এক চার বছরের বাচ্চা মেয়েকে নিয়ে আসল। কি হয়েছে বলছে না, খালি কাঁদছে। পরে জানালো পাশের বাসার এক ডিগ্রি পড়ুয়া ছেলে রেপ করেছে বাচ্চাটিকে। প্রাইমারী চিকিৎসা দেওয়ার জন্য বাচ্চাটিকে বেডে শুয়ায়ে পরীক্ষা করলাম। একদম চুপ করে আছে সে। ভ্যাজাইনার ওখানে রক্ত আর বেশ খানিক গর্ত হয়ে গেছে (ছিড়ে যাওয়ার কারণে)। খাতায় নোট নিয়ে পরিষ্কার করে তুলা গজ দিয়ে জায়গাটা চেপে মেডিকেলে রেফার করে দিলাম। গত পরশুর খবর, গাজীপুরে সাত বছরের মেয়েকে রেপ করেছে। বিচার চেয়েও বিচার না পেয়ে শেষে বাবা তার ছোট্ট মেয়েটিকে নিয়ে অভিমানে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পরে আত্মহত্যা করে। যৌন আকাঙ্ক্ষা সবারই আছে। অন্যান্য স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্যের মত এটিও একটা বৈশিষ্ট্য।আল্লাহ যেমন আমাদের যৌন আকাঙ্ক্ষা দিয়েছেন, তা মেটানোর উপায়ও তৈরি করে দিয়েছেন। পুরুষদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হল পুরুষত্ব.. কিন্তু সমাজ পুরুষত্বের সংগা হিসেবে আমাদের কি শিখিয়েছে? যেসব পুরুষদের যৌন ক্ষমতা আছে, তাদের পুরুষত্ব আছে, যাদের যৌন ক্ষমতা নেই অর্থাৎ ধ্বজভঙ্গ (যাদের পেনিস শক্ত হয় না), তাদের বলা হয় পুরুষত্বহীন। কিন্তু যৌনতাই কি আসলে পুরুষত্ব? সেক্স তো যে কেউ করতে পারে। রাস্তার কুকুরও পারে, মানুষও পারে। তাহলে কুকুরকেও কি পুরুষত্ব সম্পন্ন বলব? নিজের পুরুষত্ব দেখাতে গিয়ে যার তাঁর সাথে কুকামে লিপ্ত হওয়া বা সাত বছর বয়সী বাচ্চাকে জোর করে রেপ করা কিংবা রাস্তাঘাটে একাকি কোন মেয়ে পেয়ে রেপ করে হত্যা করাই কি পুরুষত্ব? আসলে এগুলো পুরুষত্ব না, এগুলো পশুত্ব। পশুত্ব আর পুরুষত্ব এক জিনিস না... পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ... আল্লাহ এভাবেই জোড়ায় জোড়ায় আমাদের বানিয়েছেন। যৌনতার পুরুষত্ব শুধু একজন নারীর জন্যই... প্রকৃত পুরুষত্ব সকল নারীর জন্য... সকল নারীকে সম্মান করাই হল প্রকৃত পুরুষত্ব, হোক সে নারী একজন শিশু, তরুণী কিংবা বৃদ্ধা কোন মহিলা। একজন সত্যিকার পুরুষ সবসময় নারীদের সম্মান করে। তার কাছে একজন নারী সবসময় নিজেকে সম্পূর্ণ নিরাপদ বোধ করে। একজন সত্যিকার পুরুষ কখনো কোন নারীকে আঘাত করে না, জোর করে না। যদি সে কাউকে চায়, নিজ যোগ্যতা দিয়ে তাকে অর্জন করে। একজন সত্যিকার পুরুষ সেভাবেই একজন নারীর সাথে আচরণ করে, যেভাবে সে তার বাবার কাছ থেকে মায়ের প্রতি আচরণ আশা করে। একজন সত্যিকার পুরুষ সেই, যার সকল যৌনতা শুধুমাত্র একজনের জন্যই সংরক্ষণ করে রাখে। একজন সত্যিকার পুরুষ সেই, যে একজন মেয়েকে একাকি পেয়েও সুযোগ না নিয়ে বরং নিরাপদে তাকে বাসায় পৌঁছে দিয়ে আসে। এগুলোই সত্যিকার পুরুষত্ব। রেপকে না বলুন, নারীদের নিরাপদ রাখুন, মনে রাখবেন আপনার মা ও একজন মেয়ে। দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। ধন্যবাদ। বিদ্রঃ সংগ্রহীত ও পরিমার্জিত।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৩ জন


এ জাতীয় গল্প

→ পুরুষত্ব প্রমাণ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now