বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রিভলভার রিলোডেডঃ একজন অন্ধকারের ছায়ামূর্তি-০৩ (শেষ)

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X রাত ১১ টা বেজে ৪৬ মিনিট। বসের অফিস। তপু বসের রুমে ঢুকলো। -তপু কাজ হয়েছে? -না বস। -ক্যানো? গর্জে উঠলো বস। -কাজ হবেনা বস। ওদেরকে খুন করা আমার পক্ষে সম্ভব না। -কি বলছো কি এসব তপু? তোমার মুখে এই কথা মানায়? -আমি পারবনা বস। -ঠিকাছে তুমি পারবেনা অন্য কেউ পারবে। -না বস। আমি ওদেরকে সব জানিয়ে দিয়েছি। ওরা দেশে নেই। এইবার বস ভীষণ রেগে গেলো। -তপু তুমি জানো তুমি কি করেছো? -জানি। দুজনের জীবন রক্ষা করেছি। মুমুকে আমি ভালবাসি বস। ওকে মার্ডার করা আমার সম্ভব না। -তোমার কাজে প্রেম ভালবাসা আবেগের কোন স্থান নেই। তুমি একজন কিলার, একটা পশু। সেটা তোমার জানা নেই? - সবই জানি বস। বাট আই এম হেল্পলেস। -কিন্তু আমি হেল্পলেস নই। তুমি এটাও ভালোভাবেই জানো যে তোমার পরিণতি কি হবে। একটা বুলেট তোমার হৃদপিন্ডটাও বন্ধ করে দিতে পারে। তপুর দিকে রিভলভার তাক করল বস। তপুও ওর টা বের করে বসের দিকে ধরল। -তপু, গুলি কিন্তু যেকোন দিক থেকেই যেতে পারে। -চিন্তা করবেননা বস। আমারটা ১ সেকেন্ড হলেও আগে যাবে। বস হেসে উঠলো। ঠিক সেই সময় রাতের আঁধার চিরে দিলো একটা গুলির শব্দ। ●●●


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now