বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পুরস্কার

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ⏩المامون ⏩ (০ পয়েন্ট)

X অনেক দিন আগের কথা। পারস্য দেশে এক মজার ঘটনা ঘটেছিল । হামিদ আল নাহিদ নামে এক খাঁটি মুসলমান সে দেশে বাস করতেন । তিনি হঠাৎ করে এক মহা ভাবনাই পড়লেন । শুক্রবার জুমার নামাজের সময় হয়েছে । নামাজ আদায় করতে হবে । অথচ তার নিজের গাধাটা খুঁজে পাওয়া যাচ্ছে না ।আটা গুলো মিল ঘরেই রয়ে গেছে, এছাড়াও ফসলের ক্ষেতে পানি সেচ দিতে হবে । নামাজ আদায় করতে গেলে গাধাটা তালাশ করা হয় না । তাছাড়া আজকে হাটবার , চোর ডাকাতেরও ভয় আছে । বলা যায় না, গাধাটা চুরি হয়ে যেতে পারে । এদিকে ১টার সময় মিল বন্ধ হয়ে যাবে । পরেরদিন আবার ১০টার আগে মিল খুলবে না । আটা না আনলে ছেলে মেয়ে না খেয়ে থাকবে । আবার ধানের ক্ষেতে পানি সেচ না দিলে ফসল নষ্ট হয়ে যাবে । সারা বছর খাবে কি ? তিনটি কাজ খুবই জরুরি । শেষ পর্যন্ত হামিদ আল নাহিদ সব বাদ দিয়ে নামাজ পড়তেই চলে গেলেন । আশ্চর্য! বাড়ি পৌঁছে দেখতে পেলেন ফসলের ক্ষেতে পানি জমে আছে, গাধাটা সুখে জাবর কাটছে এবং বেগম সাহেবা রুটি তৈরি করছেন । হামিদ আল নাহিদ পরম খুশিতে বেগম সাহেবার কাছে সব কটি ঘটনা জানতে চাইলেন । বেগম সাহেবা বললেন, একটা বাঘ গাধাটাকে তাড়া করেছে, যার ভয়ে গাধাটা হাঁপাতে হাঁপাতে বাড়িতে চলে এসেছে । আমাদের পাশের ক্ষেতের মালিক কল ছেড়ে দিয়ে ঘুমাচ্ছিল । পানির বেগ ছিল বেশি । তার ক্ষেত তো ভিজেছেই আমাদেরটাও ভিজেছে । পাশের বাড়ির ভদ্রলোক মিলঘর থেকে তার আটার থলের পরিবর্তে ভূলকরে আমাদেরটা নিয়ে এসেছেন । আর কি করবেন, আমাদের আটার থলে বাড়িতে দিয়ে গেলেন । এসব ঘটনা শুনে হামিদ আল নাহিদের মন খুশিতে ভরে গেল । তিনি পরম করুণাময়ের কাছে অশেষ শুকরিয়া প্রকাশ করলেন । আল্লাহ সর্বত্র আছেন , তিনি আল্লাহওয়ালাদেরকে সব কাজ সহজ করে দেন । এর প্রমাণ হামিদ আল নাহিদ একটি মাত্র সৎ কাজের জন্য তিনটি পুরস্কার পেলেন । শিক্ষাঃ- আল্লাহর হুকুম পালনকারীদেরকে আল্লাহ বিশেষ ভাবে পুরস্কৃত করেন ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩১ জন


এ জাতীয় গল্প

→ কন্যাসন্তান দুনিয়াতে আসে তিনটি পুরস্কার নিয়ে।
→ নামাজী ব্যক্তির পুরস্কার
→ ধৈর্যশীলদের জন্য আট আসমানি পুরস্কার
→ সততার পুরস্কার
→ **তওবাহ্-র পুরস্কার**
→ প্রথম পুরস্কার
→ পুরস্কার পর্বঃ২
→ পুরস্কার পর্বঃ১
→ পুরস্কারের বখরা
→ পুরস্কারের বখরা
→ আল্লাহর দেওয়া পুরস্কার
→ সততার পুরস্কার
→ সততার পুরস্কার

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now