বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমাকে আপনি বিয়ে করে নিন।

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আনিসুর (০ পয়েন্ট)

X (মাওলানা তারিক জামিলের বয়ান থেকে ) গ্লাস্কোতে এক যুবক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় ৷ তিন দিন চিকিৎসা চলে ৷ চতুর্থ দিন নার্স তাকে বললো. আমাকে আপনি বিয়ে করে নিন! যুবক-কেন? আমি মুসলমান! ইসলাম ধর্ম মতে আপনার আমার বিয়ে হতে পারে না! নার্স বলল, আমিও মুসলমান হয়ে যাবো। যুবক-কেন? নার্স বলল, আমি বহুদিন যাবত এ হাসপাতালে দায়িত্ব পালন করছি। আজ পর্যন্ত কোনো পুরুষকে আমার সম্মুখে চোখ অবনত করতে দেখিনি। ব্যতিক্রম শুধু আপনি ৷ আমি আসি আর আপনি চোখ দুটো বন্ধ করে ফেলেন ৷ আমার জীবনে আপনিই প্রথম পুরুষ, যে নারী দেখলে চোখ নত করে ফেলে। এমন লজ্জাশীলতা সত্য ধর্ম ছাড়া আর কেউ শেখাতে পারে না। বন্ধুগণ, চোখের হেফাজত একজন অমুসলিম নারীর ভেতরে ইসলাম ঢুকিয়ে দিয়েছে ৷ মেয়েটি মুসলমান হয়ে গেল। তাদের বিবাহ হয়ে গেল। পরে এই মহিলার মাধ্যমে কত ব্রিটিশ মহিলা মুসলমান হয়েছে, তার কোন হিসাব নাই ৷ আসুন পুরুষ মহিলা সকলেই আমরা আপন চোখের হেফাজত করি। তাহলে আল্লাহ তায়ালা দুনিয়া ও সাজিয়ে দিবেন আখিরাত ও সাজিয়ে দিবেন। আল্লাহ তায়ালা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন।(... আমিন...)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৩০৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now