বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একজন মা,এবং নি সোনার গল্প-০১

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X একজন মা,এবং নি সোনার গল্প -সুজানা আবেদীন সোনালী "আয় মামণি,আয় আয়। কাছে আয়,লক্ষী মা আমার।" মহিলাটি কি আবেগ দিয়েই না ডাকছে! সবুজ মাঠটির ঠিক মাঝে দাঁড়িয়ে। দু'হাত সামনের দিকে বাড়ানো। "আয় আমার পরীটা! আম্মুনি তোকে একটু জড়িয়ে ধরি।" দৃশ্যপটে এবার একটি পিচ্চির আগমন ঘটল। ঠিক লালপরী যেন। না,দেবশিশু। খিলখিল করে হাসছে। আর টলমল পায়ে ছুটে যাচ্ছে,মায়ের কাছে। মহিলার মুখ খুশিতে ঝলমল করছে এখন। চাপা উত্তেজণা তার দৃষ্টিতে। এইতো আর কয়েকটা মূহুর্ত পরেই,শিশুটি তার আম্মুনির বাড়িয়ে ধরা হাতের মাঝে গিয়ে আশ্রয় নেবে। হঠাৎ কী যেন ঘটে গেল! কয়েকজোড়া কাল হাত এসে শিশুটিকে পথিমধ্যে ছিনিয়ে নিল। মহিলার বিস্ফোরিত চোখজোড়ায় একরাশ অবিশ্বাস। শরীর কাঁপছে থরথর করে। পরমূহুর্তেই বেচারী হাঁটু ভেঙ্গে পড়ে গেল। বাতাসে ভেসে এল এক সন্তানহারা মায়ের আর্তনাদ! "নি,সোনা আমার......." ............................................. .......................... (১) আমি লাফ দিয়ে উঠে বসলাম। হাঁফাচ্ছি ভীষণভাবে। ঘেমে নেয়ে একাকার। অথচ বডি সেন্সরড শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ আমার। শরীরের প্রয়োজনীয় তাপ,ঠান্ডা সরবরাহিত হয়। চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ। নিজেকে স্বাভাবিক হওয়ার সুযোগ দিচ্ছি। সময় দেখলাম না। কারণ আমি জানি,এখন কয়টা বাজে। মিনিট,সেকেন্ড সহ। ধীরে ধীরে হেঁটে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। পঁচানব্বই তলায় অবস্থিত আমার এই ব্যালকনিটা থেকে পুরো শহর দেখা যায়।ইদানীং রাতের সিংহভাগ আমার এখানেই কাটে। রোজ একই দুঃস্বপ্ন দেখে জেগে ওঠার পর,আর ঘুমোনো হয়না। হ্যা,একই দুঃস্বপ্ন। কোন এক তরুণী মহিলার কাছ থেকে তার বাচ্চা মেয়েটাকে ছিনিয়ে নেয়া হচ্ছে। মহিলার বুকফাটা আর্তনাদ এখনও কানে বাজছে আমার। কোন মানে হয়,এমন স্বপ্নের? তাও রোজ রোজ? "আজও সেই স্বপ্নটা দেখেছো,রুবাই?" তাকিয়ে দেখি,আমার ব্যক্তিগত রোবট ত্রিতি পাশে দাঁড়িয়ে আছে।সবুজ একজোড়া চোখ মেলে দেখছে আমাকে। তার ফটোসেলের চোখজোড়ায় কোন অনুভূতি না ফুটে উঠলেও, খুব ভাবতে ইচ্ছে হল সে উদ্বিগ্ন। আমার জন্য। কী অদ্ভুত! আজকাল যন্ত্রের মাঝেই আবেগ খুঁজে নিতে হয় মানুষকে। আমি আকাশের দিকে চোখ ফেরালাম। দ্বিতীয় চাঁদ ওঠার সময় হয়েছে। চারপাশে নরম একটা আলো। "স্বপ্ন না,দুঃস্বপ্ন ছিল ওটা।" ভুল শুধরে দেয়ার ভঙ্গীতে বললাম। বলার সময় গলা কেঁপে উঠল আমার। কেন,কে জানে!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now