বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আখিরাতের চাবি(সংগৃহীত)

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান জাহিন আব্দুল্লাহ ইবনে যুবাইর (০ পয়েন্ট)

X তিন বন্ধু বিদেশে বেড়াতে গেছে। তারা সেখানে একটি সুউচ্চ হোটেলের ৭৫ তলায় একটি কক্ষ ভাড়া করল। সেই হোটেলে নিয়ম অনুযায়ী রাত ১২টার পর থেকে লিফট্ বন্ধ থাকে। দুর্ভাগ্যক্রমে একদিন ফিরতে একটু রাত হল। হোটেলে এসে দেখে লিফট্ বন্ধ। তারা চিন্তা করতে লাগল ৭৫তলা হেটে কিভাবে উঠবে! নিরূপায় হয়ে শেষে হেটেই ওঠার সিদ্ধান্ত নিল। তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করল। তার গল্প শেষ হতে হতে তারা ২৫ তলায় পৌঁছে গেল ! এর পরের জন গান গাওয়া আরম্ভ করল। গাইতে গাইতে-শুনতে শুনতে ৫০ তলায় গিয়ে তার সব গান শেষ হয়ে গেল। এরপর তৃতীয়জন শুরু করল তার দুঃখ-কষ্টের গল্প। তার সব গল্প যখন বলা শেষ তারা দেখলো ততক্ষণে তারা ৭৫ তলায় গিয়ে পৌঁছেছে। যখন দরজা খুলতে যাবে, তখন মনে পড়ল দুর্ভাগ্যক্রমে রিসেপশন থেকে চাবি নিতেই ভুলে গেছে...! এখন কি আর সম্ভব নিচে গিয়ে চাবি নিয়ে আসা? হয়তবা সম্ভব, কিন্তু সারাটা জীবন দুনিয়ার উদ্দেশ্যে নানারকম লেখাপড়া করে। এরপর চাকুরী বা ব্যবসা-বাণিজ্য নিয়ে ডুবে থেকে, বাকী জীবন ছেলে মেয়ের জীবন গড়তে বা তাদের বিয়ে দিতে, রোগব্যাধিতে ডাক্তারের কাছে ছুটাছুটি করে কাটিয়ে, অনন্তকাল থাকার সেই আখেরাতের চাবিটাই যদি নিয়ে না যেতে পারি- সেখান থেকে কি আর ফিরে আসতে পারবো? সেই সুযোগ কি থাকবে যে আবার দুনিয়াতে এসে আখেরাতের উদ্দেশ্যে, আল্লাহ রাসূলের দেখানো পথে জীবন চালিয়ে আখেরাতের চাবি বানিয়ে নিয়ে যাওয়ার। তাই আসুন সময় থাকতে আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে শরীয়াতের সকল হুকুম আহকাম মেনে সৎকাজ করে, একটা ইসলামী জীবন কাটিয়ে, আল্লাহর সাথে আনন্দময় সাক্ষাতের প্রস্ততি নিই । তাহলে হয়তো কিয়ামতের দিন আল্লাহর দয়ায় জান্নাতের চাবি পাব ইনশা আল্লাহ । আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দিন। আমিন।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now