বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তাকওয়ার ফলাফল:

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সাঈদ বিন দুলাল (০ পয়েন্ট)

X আল্লাহ্‌ তা’আলা পবিত্র কুরআনে তাঁর বান্দাদেরকে বিভিন্ন ধরনের সুসংবাদ দিয়েছেন। নির্ধারণ করেছেন তাকওয়ার জন্য সুন্দর ফলাফল এবং সম্মান জনক পরিণতি। তম্মধ্যে কয়েকটি নিম্নরূপ: ১) দুনিয়া এবং আখেরাতে আনন্দের সুসংবাদ: আল্লাহ্‌ বলেন: “যারা ঈমান এনেছে এবং তাওক্বওয়া অর্জন করেছে তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়া এবং আখেরাতে।” [সূরা ইউনুস- ৬৩-৬৪] ২) সাহায্য ও সহযোগিতার সুসংবাদ: আল্লাহ্‌ বলেন: “নিশ্চয় আল্লাহ্‌ তাদের সাথে থাকেন, যারা আল্লাহ্‌কে ভয় করে এবং যারা সৎকর্ম করে।” [সূরা নাহাল- ১২৮] ৩) জ্ঞানার্জনের সুযোগ লাভ: আল্লাহ্‌ বলেন: “এবং আল্লাহকে ভয় কর; আল্লাহ্‌ তোমাদেরকে জ্ঞান দান করবেন।” [সূরা বাক্বারা ২৮২] ৪) সত্যের পথ পাওয়া এবং হক্ব ও বাতিলের মাঝে পার্থক্য বুঝতে পারা: আল্লাহ্‌ বলেন: “তোমরা যদি আল্লাহকে ভয় করে; তবে তিনি তোমাদেরকে (হক ও বাতিলের মাঝে) পার্থক্য করার তাওফীক দিবেন।” [সূরা আনফাল- ২৯] ৫) গুনাহ মাফ এবং বিরাট প্রতিদানের সুসংবাদ: আল্লাহ্‌ বলেন: “যে ব্যক্তি আল্লাহ্‌কে ভয় করে, তিনি তার পাপসমূহ ক্ষমা করবেন এবং বিরাট প্রতিদানে ভূষিত করবেন।” [সূরা ত্বালাক- ৫] তিনি আরও বলেন: “আর তোমরা যদি নিজেদেরকে সংশোধন করে নাও এবং আল্লাহকে ভয় কর, তবে তো আল্লাহ্‌ ক্ষমাশীল দয়াময়।” [সূরা নিসা- ১২৯] ৬) প্রত্যেক বিষয়ে সহজতা লাভ: আল্লাহ্‌ বলেন: “যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তিনি তার প্রতিটি বিষয়কে সহজ করে দিবেন।” [সূরা ত্বালাক- ৪] ৭) দুশ্চিন্তা ও বিপদ থেকে মুক্তি লাভ: আল্লাহ্‌ বলেন: “যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তিনি তার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন।” [সূরা ত্বালাক- ২] ৮) কষ্ট ও পরিশ্রম ছাড়া জীবিকা লাভ: আল্লাহ্‌ বলেন: “যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তিনি তার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন। এবং এমনভাবে রিজিক দান করবেন, যা সে ভাবতেও পারে নি।” [সূরা ত্বালাক- ২-৩] ৯) আযাব এবং শাস্তি থেকে মুক্তি: আল্লাহ্‌ বলেন: “যারা তাকওয়া অর্জন করবে, তাদেরকে আমি মুক্তি দিব।” [সূরা মারইয়াম- ৭২] ১০) সম্মানিত হওয়ার সনদ: আল্লাহ্‌ বলেন: “নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহ্‌র নিকট সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি, যে আল্লাহকে বেশী ভয় করে।” [সূরা হুজুরাত- ১৩] রাসূল (সাঃ)কে প্রশ্ন করা হল, মানুষের মাঝে কে সবচাইতে বেশী সম্মানিত? তিনি বললেন, তাদের মাঝে আল্লাহকে যে বেশী ভয় করে…।” [বুখারী ও মুসলিম] ১১) ভালবাসার সুসংবাদ: আল্লাহ্‌ বলেন: “নিশ্চয় আল্লাহ্‌ পরহেযগারদের ভালবাসেন।” [সূরা তওবা- ৪] ১২) প্রতিদান পাওয়া এবং আমল বিনষ্ট না হওয়া: আল্লাহ্‌ বলেন: “নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ্‌কে ভয় করবে এবং ধৈর্য অবলম্বন করবে; নি:সন্দেহে আল্লাহ্‌ সৎকর্ম শীলদের প্রতিদান বিনষ্ট করবেন না।” [সূরা ইউসুফ- ৯০] ১৩) আমল কবুল হওয়া এবং তা প্রত্যাখ্যান না হওয়া: আল্লাহ্‌ বলেন: “আল্লাহ্‌ তো তাক্বওয়াবানদের থেকেই কবুল করেন।” [সূরা মায়েদা ২৭] ১৪) সফলকাম হওয়া: আল্লাহ্‌ বলেন: “তোমরা আল্লাহ কে ভয় কর, তবে তোমরা সফলকাম হবে।” [সূরা বাক্বারা- ১৮৯] ১৫) জান্নাত লাভে কামিয়াবী: আল্লাহ্‌ বলেন: “নিশ্চয় মুত্তাকীরা জান্নাত এবং ঝর্ণাধারার মধ্যে থাকবে।” [সূরা যারিয়াত- ১৫] রাসূল (সাঃ) কে প্রশ্ন করা হল, সর্বাধিক কোন জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? তিনি বলেন, “আল্লাহ্‌ ভীতি এবং সচ্চরিত্র।” [তিরমিযী] ১৬) নিরাপত্তা এবং সুউচ্চ মর্যাদা: আল্লাহ্‌ বলেন: “নিশ্চয় মুত্তাক্বীগণ সুউচ্চ নিরাপদ স্থানে থাকবে।” [সূরা দুখান- ৫১] ১৭) সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব লাভ: আল্লাহ্‌ বলেন: “এবং যারা তাকওয়া অর্জন করেছে তারা কিয়ামত দিবসে তাদের (কাফেরদের) উপরে অবস্থান করবে।” [সূরা বাক্বারা- ২১২] ১৮) কিয়ামত দিবসে আল্লাহ্‌র নৈকট্য লাভ এবং তাঁর সাথে সাক্ষাত ও দর্শন লাভের সৌভাগ্য অর্জন করা: আল্লাহ্‌ বলেন: “নিশ্চয় আল্লাহ্‌ ভীরুগণ জান্নাত এবং নহরের মধ্যে থাকবে। সত্য ও সন্তোষটির আবাস স্থলে পরাক্রমশালী বাদশাহ‌র দরবারে।” [সূরা ক্বামার ৫৪/৫৫] ১৯) অন্তর বিশুদ্ধ হওয়া: আল্লাহ্‌ বলেন: “সেদিন (কিয়ামতের দিন) আল্লাহ্‌ ভীরুগণ ব্যতীত (দুনিয়ার) বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে।” [সূরা যুখরুফ- ৬৭] ২০) দ্রুত সতর্ক হওয়া: আল্লাহ্‌ বলেন: “নিশ্চয় যারা তাকওয়া অর্জন করেছে- যখন তাদের উপর শয়তানের আগমন ঘটে ততক্ষণাৎ তারা (সতর্ক হয়ে আল্লাহ্‌কে) স্মরণ করে, তারপর তারা সুপথ প্রাপ্ত হয়।” [সূরা আ’রাফ- ২০১] ২১) সুমহান প্রতিদান: আল্লাহ্‌ বলেন: “তাদের মধ্যে যারা সৎকর্ম করে এবং তাকওয়া অর্জন করে, তাদের জন্য রয়েছে সুমহান প্রতিদান।” [সূরা আল ইমরান- ১৭২] ২২) চিন্তা-ভাবনা এবং গবেষণা করা: আল্লাহ্‌ বলেন: “নিশ্চয় রাত-দিনের পরিবর্তন এবং আসমান ও জমিনের মধ্যে আল্লাহ্‌ যা সৃষ্টি করেছেন, তার মধ্যে নিদর্শন রয়েছে এমন জাতির জন্য যারা আল্লাহ্‌কে ভয় করে।” [সূরা ইউনুস- ৬] ২৩) জাহান্নাম থেকে মুক্তি লাভ: আল্লাহ্‌ বলেন: “এবং অচিরেই জাহান্নাম থেকে দূরে থাকবে আল্লাহ্‌ ভীরুগণ।” [সূরা লাইল- ১৭] ২৪) অফুরান্ত কল্যাণ লাভে ধন্য হওয়া: আল্লাহ্‌ বলেন, “তোমরা পাথেয় সংগ্রহ কর; কেননা সর্বোত্তম ও শ্রেষ্ঠ পাথেয় হল তাকওয়া বা আল্লাহ্‌ ভীতি।” [সূরা বাক্বারা- ১৯৭] ২৫) পরিণতি সুন্দর হওয়া: আল্লাহ্‌ বলেন, “অতএব তুমি ধৈর্য অবলম্বন কর, নিশ্চয় শেষ পরিণতি মুত্তাকীদের জন্য।” [সূরা হূদ- ৪৯] ২৬) আল্লাহ্‌র বন্ধুত্ব লাভ: আল্লাহ্‌ বলেন, “আর আল্লাহ্‌ মুত্তাকীদের বন্ধু।” [সূরা জাছিয়া- ১৯] আল্লাহ আমাদের সবাইকে উত্তম তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক আমীন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now