বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সুখের সাগরে

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নীল (guest) (০ পয়েন্ট)

X জানো, এখন আমার সময় কাটে কিভাবে? উহুম,জানিনা তো। উদাস চোখে তাকিয়ে,যেন কিছুই দেখিনা আমি ।সব ধুধু-মরুভূমি। জানো,আমি কি ভাবতে থাকি সব সময়? উহুম,জানিনা তো। এই কি সেই আমি ,যেমন ছিলাম আগে?একদম না।বদলে গিয়েছি।পরিবর্তনের ঢেউ লেগেছে আমার পালে,তাই তো দোলা দিচ্ছে আমায়, ছিঁড়ে ফেলতে চায় পাল। উড়িয়ে নিয়ে যেতে চায় ভয়ঙ্কর কোনো ভূমিতে।যেখানে শুধুই মৃত্যুর হাতছানি। জানো, মানুষ কেনো অসহায় হয়ে পড়ে? উহুম,জানিনা তো! যখন তার দূর্বলতা প্রকাশ পায়, জেনে যায় সবই, ঠিক তখন।নিজেকে সাবধানে,সামলিয়ে, সচেতন ভাবে পথচলায় কোনো বাধা কাম্য নয়।বাধা মুক্ত জীবন কি আমার ছিলো না । পরাধীনতা আমার খুব পছন্দের।আর অসহায়, সে তো মুক্তির তিক্তস্বাদ।নিজেকে নিয়ে বড়াই করা মানুষের বড় বদস্বভাব।কেউ এটা থেকে মুক্ত নয়। জীবনের মানেটা কী, জানো? উহুম,জানিনা তো! জীবনের মানে শুধুই কষ্টতে খুঁজে পাবে তুমি।কষ্ট না পেলে জীবন সার্থক হয় না।তাই তো মহান মালিক কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে জীবন সার্থক করার সুযোগ করে দেন।সে সুযোগ লুফে নেওয়া উচিত।তবেই না সফল তুমি। জানো,কাঁদতে কেন ভালো লাগে? উহুম,জানিনা তো! কারণ, কান্নার মধ্য থাকে না পাওয়ার সুখ, জীবনের অপূর্ণতার সুখ, হারানোর সুখ,ভুলে যেতে চাওয়ার সুখ।এই সুখে যে কতোটা বেদনা জরানো তা তুমি জানো না। জানবেও না।কারণ ,সেই সৌভাগ্য যে খুব কম মানুষের কপালেই লিখা রয়। এই শুনছো, কি হলো, কথা বলছো না যে, ওহ ,তুমি ঘুমিয়ে পড়েছ, হুম ঘুমাও,সবাই ঘুমাও,শান্তির ঘুম। তবে,আমি জেগে থাকি,আমার দুঃখে ভরা সাগর নিয়ে। মনের অজান্তেই যার বৈঠা ধরতে চেয়েছি বহুবার..। একলা আমি আর এটাই আমার সুখের সাগর.....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now