বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটু মজা,একটু শিখা

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Omor Hossain (০ পয়েন্ট)

X গণিতের একটি জটিল সমস্যা দেখুন। যদি প্রশ্ন করি, ‘ক’ যে কোনো ধনাত্মক সংখ্যা হলে (ক২+ক+৪১) কি একটি মৌলিক সংখ্যা? এর উত্তর আমরা কীভাবে দেব? প্রথমে আমরা দেখব, যদি ক = ৪১ হয় তাহলে এটি মৌলিক সংখ্যা হবে না। কারণ সে ক্ষেত্রে, (ক২+ক+৪১) = ৪১২+৪১+৪১ = (৪১২+২*৪১)। এই রাশিটি ৪১ দিয়ে বিভাজ্য। সুতরাং ক-এর মান ৪১ হলে রাশিমালার ফল মৌলিক সংখ্যা হবে না। কিন্তু এটা ঠিক যে ক-এর মান যদি ০ থেকে ৩৯ পর্যন্ত সংখ্যাগুলোর যেকোনো একটি হয়, তাহলে (ক২+ক+৪১) একটি মৌলিক সংখ্যা হবে। যেমন, ক = ০ হলে রাশিমালার মান = ৪১, মৌলিক সংখ্যা। ক = ১ হলে রাশিমালার মান ৪৩ যা একটি মৌলিক সংখ্যা। ইত্যাদি। আরেকটি মজার ধাঁধা দেখুন। ১ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো পর পর লিখলাম। তাহলে এক সারি সংখ্যা পাব, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। প্রশ্ন হলো, এই অঙ্কগুলোর মধ্যে প্রয়োজনে (+) বা (-) চিহ্ন বসিয়ে কি মোট ফল ১০০ দেখাতে পারি? কী ভাবে সেটা হতে পারে? আমরা একটু চিন্তা ভাবনা করে এর সমাধান বের করতে পারি। যেমন, (১২ + ৩ - ৪ + ৫ + ৬৭ + ৮ + ৯) = ১০০। এখানে ১ ও ২ একসঙ্গে করে ১২ লিখে ৩ যোগ ও ৪ বিয়োগ করেছি, আবার ৬ ও ৭ এক সঙ্গে করে ৬৭ লিখেছি। এভাবে চালাকি করে রাশিমালার ফল ১০০ করেছি। এ সপ্তাহের ধাঁধা একটি বড় ও আরেকটি ছোট গ্লাস। ছোট গ্লাসের পুরোটা পানি ভরে বড় গ্লাসে ঢাললেন। দেখলেন এতে বড় গ্লাসের এক-অষ্টমাংশ পূর্ণ হয়েছে। অর্ধেক অংশ পূর্ণ করতে চাইলে ছোট গ্লাস ভরা পানি কতবার ঢালতে হবে?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৯ জন


এ জাতীয় গল্প

→ একটু মজা,একটু শিখা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now