বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজকাল বোনদের মধ্যে পর্দা করার আগ্রহ আগের চাইতে অনেক বেড়েছে, আলহামদুলিল্লাহ।
রাস্তা-ঘাটে হিজাব নিক্বাব করা বোনদের সংখ্যা দেখে নির্দ্বিধায় বলা যায়, মেয়েরা আগের চেয়ে অনেক বেশি পর্দা সম্পর্কে সচেতন।
কিন্তু সঠিক জ্ঞানের অভাবে অনেক সময়েই দেখা যায়, ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিক ভাবে পর্দা করা হচ্ছে না অনেকের। অনেক বোনকে দেখা যায় এমন বোরখা পরিধান করতে যেগুলোতে কোমড়ের কাছে ফিতা থাকে।
ফিতা বেঁধে বোরখা পরলে পর্দার গুরুত্বপূর্ণ একটি শর্ত লঙ্ঘন করা হয়। কোন শর্ত জানার আগে চলুন জেনে নেওয়া যাক পর্দার শর্ত গুলো কি কি।
পরিপূর্ণ পর্দা বা হিজাব এমন ভাবে করতে হবে যেন
১।পুরো শরীর ঢেকে থাকে ,
২। কাপড়টা পাতলা বা এমন হবেনা যে ভিতরে দেখা যা্য়,
৩। ঢিলাঢালা হবে, শরীরের শেইপ বোঝা যাবে না,
৪। আকর্ষণীয় হতে পারবে না, দৃষ্টি কেড়ে নেয় এমন হবে না,
৫। সুবাস থাকবে না,
৬।পুরুষের পোশাকের সদৃশ হবে না,
৭। বিধর্মী নারীর অনুকরণ করা হবে না,
৮। প্রাণীর ছবি থাকবে না।
তৃতীয় পয়েন্টটি দেখুন, শরীরের শেইপ বোঝা যাবে না এমন ভাবে পর্দা করতে হবে। যখন আপনি ফিতা বাঁধেন, সেই ফিতা ঢিলেঢালা করে বাঁধলেও চেস্ট এরিয়া এবং কোমড়ের শেইপ বোঝা যায়।
মুসলিম রমনী কর্তৃক এমন লম্বা পোশাক পরিধান করা, যা তার দুই পায়ের পাতাকে ঢেকে দেয় এবং তার ওড়নাকে মাথার উপর এমনভাবে ঝুলিয়ে দেয়া, যাতে তা তার ঘাড়, গলা ও বুক ঢেকে দেয়; কেননা, আল্লাহ তা‘আলা বলেন: “হে নবী! আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়।”(সূরা আল-আহযাব, আয়াত: ৫৯)
আল্লাহ তা‘আলা আরও বলেন: “আর তারা তাদের গলা ও বুক যেন মাথার কাপড় দ্বারা ঢেকে রাখে। আর তারা যেন তাদের স্বামী, পিতা … ছাড়া কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে।”(সূরা আন-নূর, আয়াত: ৩১)
তাছাড়া আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন: “আল্লাহ তা‘আলা প্রথম সারির মুহাজির রমনীগণের প্রতি রহম করুন, যখন আল্লাহ নাযিল করলেন: (وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ ) [আর তারা তাদের গলা ও বুক যেন মাথার কাপড় দ্বারা ঢেকে রাখে], তখন তারা নিজের কোমরে বাঁধা কাপড় খুলে নিয়ে সঙ্গে সঙ্গেই ওড়না বানিয়ে ফেলল এবং তা দিয়ে শরীর ঢেকে ফেললো।”(বুখারী, হাদিস নং- ৪৪৮০)
আর উম্মু সালমা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন: “যখন নাযিল হল: ﴿ يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّأَزۡوَٰجِكَ وَبَنَاتِكَ وَنِسَآءِ ٱلۡمُؤۡمِنِينَ يُدۡنِينَ عَلَيۡهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّۚ ﴾ [হে নবী! আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়], তখন আনসার রমনীগণ তাদের মাথা এমনভাবে কালো কাপড় দিয়ে ঢেকে বের হত, মনে হয় যেন তাদের মাথার উপর কাক বসে আছে।”(আবূ দাউদ, হাদিস নং- ৪১০৩)
আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা করলাম, কিন্তু শায়তানের প্ররোচনায়, সঠিক জ্ঞানের অভাবে যদি পর্দার খিলাফ পোশাক পরে ফেলি, তবে তা হবে অত্যন্ত দুঃখজনক। আর এই জিবনের হিসাব অবশ্য অবশ্যই কিয়ামত দিবসে দিতে হবে।
আল্লাহ সুবহানা তা’লা আমাদের সঠিক ভাবে পর্দা করার তৌফিক দিন। আমীন।
প্রিয় ভাই ও বোনেরা, #সচেতনতা বাড়াতে সবাই কে পোস্টটি শেয়ার করার বিশেষ অনুরোধ করছি।
লেখক : সাঈদ বিন দুলাল ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now