বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অনেক আগে, এক গাঁয়ে দুইটি ছেলে ছিল । তাঁদের দুজনরেই পরস্পর খুব ভাব ছিল । তো একদিন, তাঁরা ঘুরতে ঘুরতে একটা বনের ভিতর এসে পড়লো । হঠাৎ তাঁরা দেখল, একটা ভাল্লুক তাদের দিকেই আসতে । এটা দেখে তাঁদের একজন দ্রুত গাছে উঠে পড়লো । কিন্তু অন্যজন গাছে উঠতে জানতো না । তাই সে গাছে চড়া বন্ধুকে বলল, "ওহে! বন্ধু, তুমিতো গাছের উঠে পড়লে । এখন, আমাকে একটু টেনে উঠাও না!" । এটা শুনে ঐ বন্ধু বলল, তোমাকে উঠাতে গিয়ে যদি আমি পড়ে যাই । এদিকে গাছে না উঠতে পারা বন্ধু ভাবল, আর সময় নষ্ট করা চলবে না । তক্ষুণি তাঁর মাথায় একটা বুদ্ধি খেলে গেলো । সে জানত, ভালুকেরা মৃত প্রাণী খায় না । তাই সে তাঁর উপস্থিত বুদ্ধির বলে মাটিতে নিশ্বাস বন্ধ করে মরার মতো পড়ে রইলো । ভালুকটি শীঘ্রই এসে পড়লো এবং ঐ ছেলেটি আপাদমস্তক শুঁকে শুঁকে দেখল যে, সে জীবিত কী মৃত । তারপর ভালুকটা তাঁর কানের কাছে এসে কিছু একটা বলল । তারপর চলে গেলো । দ্বিতীয় বন্ধুটি গাছ থেকে নামল । তারপর বলল, ঐ ভালুকটি আমার কানে বলে গেলো, ঐ বন্ধুকে কখনোই বিশ্বাস করো না, যে বিপদের সময় তোমাকে একা রেখে পালায়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now