বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মেঘের ওপারে রৌদ্দুর-৪

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ♥Imran khan♥ (০ পয়েন্ট)

X #মেঘের_ওপারে_রৌদ্দুর__ writter:imran khan #পার্ট_৪র্থ__ . কলেজে একা একা হাটছিলাম৷এখনও লাবনি আসেনি৷আর আজকে ও নিজেই বলেছিল আমি যেন আগে থেকেই কলেজে চলে যাই৷এখন কলেজে এসে একা একা কেমন যেন লাগছে৷নিজেকে নিজেই বলতে লাগলাম৷একসাথে আসলেই ভালো হত৷ঠিক তখনই পিছন থেকে ডাক দিলো৷একটু আগ্রহ নিয়েই পিছনে তাকালাম যদি লাবনি হয়৷কিন্তু পিছনে তাকিয়ে নিরাশ হয়ে গেলাম৷কারন লাবনি আসেনি৷ওটা লাবনির বান্ধবী আসছে৷আর আমাকে ইশারা দিয়ে ডাকছে৷মনে মনে ভাবতাছি লাবনির কোনো খবর বলবে নাকি?. নাকি লাবনি আজকে আসবেনা৷সেটাই বলবে?? আমি আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে গেলাম৷ সামনে গিয়েই সালাম দিলাম৷ সালাম দিয়েই জিজ্ঞাসা করতে লাগলাম . --কেমন আছেন আপু?আর লাবনি এখনও আসেনি,ও কি কিছু বলতে বলছে নাকি?. . কথাটা জিজ্ঞাসা করতেই মেয়েটা কেমন ভ্রু কুচকালো৷আর আমার দিকে তাকিয়ে কেমন রেগে গেল৷ . --আপু?আপনি কি রাগ করছেন? আচ্ছা বলুন কি বলবেন? . --ওই ছোট লোকের বাচ্ছা?তোর তো দিন দিন সাহস বেড়েই চলছে৷. . কথাটা বলাতেই কেমন জানি লাগল৷আমার সাথে এমন ব্যবহার করছে কেন? . --আচ্ছা আপু?আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন?আমি কি কোনো ভুল করেছি?(শান্ত গলায়) . --ভুল মানে?তুই তো চালাকি করছিস? আমার সহজ সরল বান্ধবীকে মিথ্যা বন্ধুত্বের সম্পর্কে ফেলে,তার দুর্বলতার সুযোগ নিতে চাচ্ছিস . --কি বলছেন এগুলা?(অনেকটাই অবাক হয়ে) . --ওহ!! বুঝতে পারছিস না আমি কি বলছি?তোদের মত ছোটলোকদের আমার খুব ভালো করেই জানা আছে৷তোরা বড়লোক কোনো মেয়ে দেখলেই মাথা ঠিক রাখতে পারিসনা৷টাকার লোভে নিজেকে স্মার্ট করে তুলে ধরিস,আর তারপর মেয়েটার সাথে আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে তাদের টাকর ওপর নজর দিস . --চুওওপপপপ৷একদম চুপ করে থাকবেন৷কি ভাবছেন?আমি ওর সাথে ওর টাকার জন্য বন্ধুত্বের সম্পর্ক করেছি?আর আমি কি ওর সাথে আগে কিছু করতে চাইছি?আর আপনারা বড়লোকরা কি ভাবেন?গরীবরা টাকার নেশায়,টাকার লোভে মগ্ন থাকে? . --তা নয়ত কি? . --ভুল ভাবছেন৷আমরা গরীবরা কখনই সেটা ভাবিনা৷আরে এগুলা তো আপনারা বড়লোকরা করেন . --চুপ ছোটলোকের বাচ্ছা৷তোর কি যোগ্যতা আছে ওর সাথে চলাচল করার?তোর জন্য লাবনি এখন আমাদের সাথে ঠিক মত কথা বলেনা৷সারাদিন তোকে নিয়েই থাকে৷কি জাদু করেছিস?বল বলছি . --আমি কোনো জাদু করিনি৷আর ওর টাকার প্রতিও আমার কোনো লোভ নেই৷ . --ঠিক আছে,তাহলে আজকের পর যেন আর লাবনির সাথে তোকে না দেখি৷মনে রাখবি তুই ছোট লোক৷আহ ছোটলোক হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখবি না৷ . আমি আর কিছুই বলতে পারলাম না৷মাথাটা নিচু করেই সেখান থেকে চলে আসলাম৷ক্লাসে এসে বসে রইলাম৷কিছুতেই শান্তি পাচ্ছিনা৷বার বারই মেয়েটার কথা মাথায় ভেসে আসছে৷ আসলেই তো আমি ছোটলোক৷তাহলে ওর সাথে কিভাবে আমি চলাফেরা করি?এত বড় বাড়ির মেয়ে লাবনি৷আর আমি কত গরীব৷থাকার মত কোনো জায়গাও নেই৷তাহলে কেন ওর সাথে বন্ধুত্ব করছি?সবাই তো বলবেই আমি টাকার জন্যই এমণ করছি৷ আমি যে গরীব,আমাকে যে বলার মত হাজারও দিক আছে৷ . নাহ আর ভালো লাগছে না৷বাসায় চলে যাবো৷ ক্লাস থেকে বের বাসায় চলে যাচ্ছি৷রাস্তা দিয়ে আনমনে হাটছি আর বার বার শুধু নিজের অবস্থানের কথা মনে পড়ছে৷হাঠাৎই সামনে লাবনি এসে গেল৷ আমি কলেজের গেট থেকে বের হতেই লাবনি এসে হাজির৷এসেই আমার দিকে তাকিয়ে আছে৷ একদম অপরাধীর মত দাড়িয়ে বলতে লাগল . --সরি আবিদ,আসলে বাসা থেকে বের হতে হতে দেড়ি হয়ে গেছে৷আর দেড়ি হবে না৷চলো ভিতরে যাই৷ . কিছু বললাম না৷শুধু ওর মুখের দিকে একটু তাকালাম৷একটু তাকিয়েই হাটা শুরু করলাম৷ . --এই আবিদ?চলে যাচ্ছো কেন?বলছি তো আর হবে না৷এই যে কান ধরছি৷আর হবেনা . ও আর কিছু বলতে পারল না৷তার আগেই আমি বাসার উদ্দেশ্যে হাটা শুরু করলাম৷ যাওয়ার আগে দেখেছিলাম মেয়েটা কতটা অসহায় চোখে আমার দিকে তাকিয়ে আছে৷কিন্তু আমার আর কিছু করার নেই৷ কয়েকবার পিছনে তাকিয়ে দেখতে ইচ্ছা করছিল ও কি করে?কিন্তু তাও তাকালাম না৷আজকে যে নিজের অবস্থানের কথাটা বার বার চোখের সামনে ভেসে আসছে৷ বাসায় আসলাম৷আসার পর খুব বেশি খারাপ লাগা শুরু করল৷ বার বার চোখ দিয়ে পানি বের হচ্ছিলো৷গরীব হওয়াতে কি আমি খুব বেশি অন্যায় করে ফেলছি?গরীবদের কি এভাবেই অপমানিত হতে হবে? . অনেক প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছিল৷এমন সময়ই পাশের রুম থেকে চাচির ঝাঝালো কন্ঠের আওয়াজ . --বাজার করে না আনলে গিলবে কি?গত মাসে যে বাজার করছো?এই মাসে এখনও তো বাজার করোনি৷তাহলে আমি কি এখন বাজার করে আনব নাকি? ঘরের কাজ করতে করতেই আমি শেষ৷আর ওনি বাজার না করে গিলার জন্য উঠে পড়ে লাগছে(চাচি চাচাকে কথাগুলো বলছিল) . --দেখ,এমনিতেই শরীরটা ভালো নেই,আর কেমন জানি লাগছে,আজকে না গেলে হয়না?(চাচা) . --না গেলে গিলবে কি?আর ওই বাপ মা মরা পোলাডারও তো কোনো কাজ কাম নাই৷বাপ মা মইরা তো বেঁচে গেছে,আর আমার কপালে সব দুঃখ দিয়া গেছে . --দেখ,তুমি আবিদকে নীয়ে কথা বলছো কেন?ও কি করছে? . --কি করে নাই,ও নিজেও তো গিলে৷বাসার একটু কাজ কাম করতে পারেনা৷বাজার টা করে আনলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে . --দাও,আমিই বাজারে যাচ্ছি,তারপরও ওরে কিছু বইলো না৷ . --ইসসস,কী আমর দরদ রে,একেবারে দরদ উতলাইয়া পরতাছে . পাশের রুম থেকে কথাগুলো শুনে চোখে কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে৷টপটপ করে পানি পড়ছে৷ চাচিও তো ঠিকি বলছে?মিথ্যা তো বলেনি৷বার বার আমি আসলেই একটা অকর্মা৷ হা হা হা হা , চোখের পানি গুলো কোনোমতে মুছে ভাবতেছি,বসেই তো আছি,অসুস্থ চাচাকে বাজারে না পাঠিয়ে আমি নিজেই যাই৷ . চাচার রুমে গিয়ে বললাম৷ , --চাচি,কি কি বাজার করতে হবে দেন,আমি বাজার করে এনে দিচ্ছি . --না তোর যাওয়া লাগবেনা৷,আর তুই কলেজে যাসনি?কখন আসলি?আর তোর যাওয়া লাগবে না৷তুই পড়তে বস(চাচা) . --না চাচা,পড়তে ভাল লাগছেনা৷তুমি দাও তো আমি যাচ্ছি৷চাচি বাজারের লিষ্ট টা দেন৷ . --এই যে নাও, বাজারের লিষ্ট,আর শুনো সব গুলো বাজার করে আনবা৷আর বাজারের কোনো জিনিস যেন বাকি না থাকে৷আর আরেকটা কথা,কত কত দিয়ে কোন জিনিস আনছো লিখে রাখবা৷ভুলেও বেশি করে লিখে টাকা সরাবে না৷তাহলে খুব খারাপ হবে৷আমি কিন্তু জানি কোনটার দাম কত.(চাচি) . কথাটা শুনেই কেমন তীরের মত কথাটা বুকে লাগল৷বাজারের আগেই আমাকে চুরি না করার জন্য বলে দিচ্ছে৷আমি কি আসলেই একটা চোর নাকি? হা হা হা খুব হাসতে ইচ্ছা করছে৷শালার চোখ৷আমার চোখ হয়েও আমার কথা শুনেনা৷কেমন ভিজে যাচ্ছে৷ . --আবিদ,তুই কান্না করছিস কেন?(একদম অসহায়ের মত চাচা) . --কই না তো চাচা৷চোখে কি যেন পড়ল৷ আচ্ছা আমি বাজারে যাচ্ছি৷ , বলেই বাজারের টাকা আর লিষ্ট নিয়ে বাজারে গেলাম৷ যাওয়ার সময় বার বার চাচির কথাগুলো মনে পরতে লাগল৷ সবগুলো বাজারই করলাম৷লিষ্টের মধ্যে চাচি যে দাম লিখে দিছে৷তার থেকে ৫-১০টাকা কমেই সব কিছু কিনলাম৷৷ তাই অনেকটাই খুশি৷টাকা সেভ হইছে৷চাচি খুশি হবে৷হা হা হা৷মনে মনে একটু হাসি দিলাম৷এরপরই দেখলাম ২কেজি পেয়াজ কিনতে হবে৷হাতে আছে ৫০০টাকা৷আর লিষ্টের মধ্যে ২কেজি পেয়াজের দাম আছে ১২০টাকা৷মানে ৬০টাকা কেজি৷ পেয়াজ কেনার পরও অনেকগুলো টাকা থাকবে৷ কিন্তু পেয়াজের বাজারে যেতেই মাথায় আগুন লাগল৷ কারন পেয়াজের দাম ২৫০টাকা করে৷প্রথমে মনে করছি হয়ত দোকানদার মজা করছে৷কিন্তু পরে সব দোকান ঘুরে একই দাম দেখে ৫০০টাকা দিয়েই ২কেজি পেয়াজ কিনলাম৷ . কারন চাচি বার বার বলেছিল,কোনো কিছু যেন বাদ না থাকে৷বাসায় বাজার নিয়ে যাচ্ছি হাতের সব টাকা শেষ৷তাই বাজার নিয়ে অনেকটা পথ হেটে হেটেই যাচ্ছি৷খুব কষ্ট হচ্ছিলো৷তাও হেটেই যাচ্ছি কারন হাতে টাকা নেই৷ কিন্তু বাসায় যেতে সব কীছুর হিসাব নেওয়া শুরু করল৷সব কিছুর হিসাব দিতে দিতে দেখলাম চাচি একটু খুশি৷কারন অনেক কিছুই একটূ একটু কমে কিনছি৷তারপর অনেকগুলা টাকা সেভ করায়৷চাচি আর হিসাব নিলো না৷হিসাব না নিয়েই বলল . --৮০টাকা রেখে দাও৷আর ৩০০টাকা ফেরত দাও . কথাটা শুনেই একটু অবাক হয়ে গেলাম৷কারন টাকা নেই বলে হেটে হেটে আসছি৷আর চাচি এগুলো কি বলছে?টাকা ফেরত দিবো মানে? . --চাচি আমার কাছে তো কোনো টাকা নেই . --টাকা নেই মানে?টাকা গেল কই?(রেগে গিয়ে) . --চাচি পেয়াজ ২কেজি ৫০০টাকা . ---কিহহহহহহ?এত্ত বড় মিথ্যা,চুরি করার আর জায়গা পাসনা . --টাকা দে বলছি . --সত্যি বলছি চাচি(একদম অসহায়ের মত) . --চোরের বাচ্ছা চোর৷১২০টাকার জিনিস তুই ৫০০টাকা বানিয়ে দিলি?বাকি টাকা সরিয়েছিস?আমিতো এটা হতে দিবো না৷ টাকা দে বলছি৷নয়ত আজকে... . --সত্যি বলছি চাচি,নয়ত আপনি বাজারে গিয়ে যাচাই করুন ... . ---ঠাসসসসস,আমারে কি তোর বাজারের মেয়ে মনে হয় যে আমি বাজারে যাবো,টাকা ফেরত দে বলছি,চোর কোথাকার............ . থাপ্পরটা খেপ গালে হাত দিয়েই দাড়িয়ে আছি৷মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছেনা৷ জীবনের প্রথম বাজার করলাম৷আর সেদিনই চোর হয়ে গেলাম৷পাথরের মত স্তব্দ হয়ে গেলাম৷মাথায় যেন আকাশটা ভেঙ্গে পড়ল৷সব কিছুই কেমন অন্ধকার লাগতে শুরু করল৷মনে হচ্ছে রোদমাখা আকাশটা মেঘের আড়ালেই ঢেকে গেছে৷ মনে হচ্ছে মেঘের ওপারেই রৌদ্দুর হাসে৷তবে সেই রৌদ্দুরটা আমার জীবনে আর আসবেনা৷অন্ধকার করেই রাখবে আমায়... . . চলবে.... . . বিঃদ্রঃভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now