বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রথম পর্ব
ব্রেকআপের তিনবছর পর মেয়েটা ছেলেটার কাছে ফোন করলো।
- হ্যালো, কেমন আছো?
- হ্যালো, কে বলছিলেন?
- আমাকে ভুলেই গেছো তাইনা?
- আচ্ছা রাখছি। অপরিচিত মানুষের সাথে কথা বলে লাভ নেই।
- সবকিছুতেই লাভ খুঁজতে শুরু করেছো?
- হ্যা, আমাকে এটা একজন শিখিয়েছে..... তো কে আপনি?
- এখন তোমার জীবনে আমার কোনো পরিচয় নেই।
- আচ্ছা যাই হোক। হঠাৎ আনব্লক করলে যে।
- আমার ইচ্ছে হয়েছে তাই।
- ওহ, সেদিনও তো তোমার ইচ্ছাই রেখেছিলাম। আজ তুমি কি চাও?
- কিছু চাওয়া ছাড়া কি ম্যাসেজ বা কল দেওয়া যাবে না?
- হ্যা বলো, শুনছি।
- উত্তরটা দিলে না তো।
- জানার অধিকারটা তুমি অনেক আগেই হারিয়েছো......কেমন আছো?
- হুম, এই তো ভালো।
- তার মানে বেশি ভালো নেই।
- কিভাবে বুঝলে?
- সেটা যদি জানতে তাহলে ছেড়ে যেতেনা।
আচ্ছা শোনো, কিছু বললে তাড়াতাড়ি বলো আমি বের হবো।
- একটু সময় কি পাওয়া যাবে?
- হ্যা বলো।
- কি করো তুমি?
- দোকানে বসে আছি।
- এখনো ছাড়োনি সিগারেট খাওয়া?
- যার জন্য ছেড়েছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে। তাই আমিও আবার আগের মতে হয়ে গেছি।
- খুবই খারাপ।
- হ্যা, তবে আর পিছুটান নেই।
- তুমি কি আর রিলেশন করছো?
- যদি করতাম আননোন নাম্বারের কোনো কল রিসিভ করতাম না।
- যা বলার প্লিজ তাড়াতাড়ি বলো আমি আর পারছি না।
- কেন কি হয়েছে?
- বুকের বাম পাশে খুব ব্যাথা করছে।
- কেন?
- সেটা না জানলেও চলবে। প্লিজ তাড়াতাড়ি বল।
- আমাকে কি একবার সুযোগ দেবে তোমার জীবনে ফিরে আসতে।
- কেন, সে কি তোমাকে সুখে রাখেনা?
- ..........
- হুম বুঝলাম। যাই হোক কেন ফিরে আসতে চাচ্ছ?
- তোমার মতো কেউ ভালোবাসেনা।
- আমি তো বলেছিলাম তোমাকে.........
- খুবই কষ্ট হয়।
- জানো, খুব ইচ্ছা হয় তোমাকে বুকে জড়িয়ে নিতে। আমার জীবনে তোমায় ফিরিয়ে নিতে।
- তাহলে কেন ফিরিয়ে নিচ্ছো না?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now