বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
নাম তার হাদা ৷ নামের সাথে তার খুব মিল ৷ হাদার শশুর মশাই অসুস্থ ৷ তাই মা তাকে শশুর বাড়ি যেতে বলল ৷ ছেলের মাথা খারাপ বলে তাকে আগে থেকে সব শিখিয়ে পড়িয়ে দিল; কি করতে হবে আর কি না করতে হবে-
আগে গিয়ে শশুরকে জিগ্যেস করবি ভালো আছেন কিনা; হয়ত বলবে ভালো৷ তখন বলবি এটাইতো আমাদের কাম্য৷ তারপর শুনবি কী পথ্য করেছেন ৷ হয়ত কিছু একটা বলবে; তখন বলবি খুব ভালো পথ্য৷ রোজ রোজ খেয়ে যান সুস্থ্য হয়ে যাবেন ৷ সবশেষে শুনবি কোন ডাক্তার কে দেখাচ্ছেন ৷ হয়ত তিনি কোনো একটা নাম বলবেন ৷ তখন বলবি খুব ভাল ডাক্তার ৷ বেশ নাম যশ আছে তার ৷ আর সব সময় হাসিখুশি থাকবি ৷
কি সবকিছু ঠিকঠাক বলতে পারবি তো?
-হ্যাঁ খুব পারব৷
.................
শশুর বিছানায় ছঠফট করছে; এমন সময়
হাদা প্রচন্ড জোরে হাসতে হাসতে ঘরে ঢুকল ৷ ঢুকেই জিগ্যেস করল
- ভালো আছেনতো শশুর মশাই?
- আর ভালো! এবার মরলেই বাঁচি ৷
- এটাই তো আমাদের কাম্য ৷
তা কোন পথ্য করেছেন?
- (চটে গিয়ে)ঘোড়ার ডিম ৷
- বা! বা! খুব ভালো পথ্য ৷ রোজ রোজ খেয়ে যান সুস্থ্য হয়ে যাবেন ৷
তা ইঁয়ে এবার কোন ডাক্তার কে দেখাচ্ছেন?
- (আরো চটে)যম!!!!
- আহাহা খুব ভালো ডাক্তার ৷ বেশ নাম যশ আছে তার..................
.............
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now