বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ঐতিহ্য

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান K.M.Tafsirul Islam Rakib (০ পয়েন্ট)

X ঐতিহ্য উসমানীয় খিলাফতের স্বপ্নদ্রষ্টাকে ভোলেনি তুর্কিরা ইউরোপে ইসলামী শিক্ষা-সংস্কৃতির বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুরস্কের উসমানীয় খলিফারা। এখনো ইউরোপজুড়ে তাঁদের প্রতিষ্ঠিত বহু স্মৃতিচিহ্ন বিদ্যমান। এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় বিস্তৃত উসমানীয় সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা ছিলেন আর্তুগুল গাজি। তিনি উসমানীয় খিলাফতের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা। আজ থেকে প্রায় ৮০০ বছর আগে ১২৮১ খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হলেও তুর্কি মুসলিমরা এখনো তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মৃত্যুর পরে আর্তুগুল গাজিকে তৎকালীন সেলজুক সাম্রাজ্যের এশিয়া মাইনরের সুগুতে সমাহিত করা হয়। একাধিকবার সংস্কারের প্রয়োজন হলেও তাঁর সমাধিটি এখনো টিকে আছে। সম্প্রতি তুর্কি গণমাধ্যম ‘তুর্কি প্রেস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, উসমানীয় সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা আর্তুগুলের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে কবর জিয়ারতকারীর সংখ্যাও। মুসলিম বিশ্বের নেতৃত্বশূন্যতা, তুরস্কে দীর্ঘদিন ইসলামী দলের শাসন ও বিশ্ব রাজনীতিতে মুসলিম স্বার্থ সংরক্ষণে তুর্কি শাসকদের সাহসী উচ্চারণ এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যেক মাসের শেষ সপ্তাহের শেষ চার দিনে অন্তত ১০ হাজার মানুষ আর্তুগুলের কবর জিয়ারত করে। দর্শনার্থীরা শ্রদ্ধা প্রকাশে ফুল পরিবহন করে। তাঁর কবরের পাশে দাঁড়িয়ে তাঁর জন্য কোরআন তিলাওয়াত ও দোয়া করে থাকে। দর্শনার্থীদের বেশির ভাগই তরুণ প্রজন্মের। তুর্কি যুবকরা আর্তুগুল দ্বারা প্রভাবিত। যৌবনে আর্তুগুল ছিলেন অসীম সাহসী একজন যোদ্ধা। তিনি এশিয়া মাইনর অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিম রাজ্যগুলোকে একত্র করে উসমানীয় সাম্রাজ্যের পথ প্রশস্ত করেন। তাঁর পথ ধরেই, তাঁর ছেলে প্রথম উসমান উসমানীয় খিলাফতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তুর্কি প্রেস আরো দাবি করে, আর্তুগুলের প্রতি তুর্কি যুবকদের আবেগ অনুভূতি জাগ্রত করেছে টিভি সিরিয়াল ‘দিরিলিস আরতুগ্রুল’। এই সিরিজে তাঁর জীবনের সাফল্য ও কীর্তিসমূহ তুলে ধরা হয়েছে। এ ছাড়া বর্তমান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানসহ ক্ষমতাসীন দলের নেতারা তাঁদের বিভিন্ন বক্তৃতায় আর্তুগুলের জীবন ইতিহাস উদ্ধৃত করেন। যা তরুণদের প্রভাবিত করছে। কিছুদিন আগে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর্তুগুলের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ‘আর্তুগুল বাহিনী’র ঐতিহ্যবাহী সামরিক পোশাক পরে তাঁর কবর জিয়ারত করে। এভাবেই সারা বছর তুর্কিরা তাদের মহান এই বীরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

→ ঐটা মেয়েদের ঐতিহ্য

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now