বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কয়েকদিন পর
ইভার পা ঠিক হয়ে গেলো।ইভা এখন স্বাভাবিকভাবে হাঁটছে।রনি ইভাকে বলল,"চল ঘুরতে যাই।"
"কোথায় যাবে?"
"যেই দিকে দু চোখ যায় সেই দিকে।"
"তাহলে চলো হাটতে থাকি।"
ইভা আর রনি চলতে থাকলো।সামনে নদী।নদীর তীরে কাশফুল ফুটে আছে।ইভা বলল,"দেখো কাশফুল।"
"হুমম।কাশফুল।"
ইভা কাশফুলের কাছে গেলো।রনিও গেল তার পিছে পিছে।রনি এক গুচ্ছ কাশফুল তুলে ইভাকে দিলো।ইভা কাশফুল হাতে নিয়ে বলল,"তুমি আমার জন্য এত কষ্ট করো কেন?"
"কি বলছো তুমি এসব?তোমাকে যে খুব ভালোবাসি।তুমি আমার জন্য কষ্ট করো না?"
"নাতো।"
"ওহ তাই?"
এই বলে রনি ইভাকে কোলে তুলে নিলো।তারপর রনি ইভাকে নিয়ে নৌকায় উঠলো।ইভাকে কোলে থেকে নেমে দিলো রনি।নৌকা চলতে থাকলো।রনিই নৌকা চালাতে থাকলো।ইভা পানির ভেতর হাত ঢুকিয়ে বলল,"বাহ তুমি তো নৌকাও চালাতে জানো।"
"আগে অনেক চালাইছি।বন্ধুদের সাথে নদীতে বা বিলে এসে নৌকা চালাইছি।"
"কোথায় যাবে?"
"যেই দিকে দু চোখ যায় সেই দিকে।"
"কোন দিকে দু চোখ যাচ্ছে তোমার?"
"আমার দু চোখ যাচ্ছে তো শুধু তোমার দিকে।"
"যাও ফাজলামি করো না।" রনি হেসে উঠলো।ইভাও হাসলো।রনি বলল,"ও বউ শুনো।"
"শুনছি তো বলো।"
"আমাকে ছেড়ে কখনো দূরে যাবে নাতো?"
"কোথায় যাবো?"
"সেটা তুমিই জানো।"
"এ ধরনের কথা আর বলবে না।কিন্তু।আমার শুনতে ভালো লাগে না ।"
"ওগো বউ।"
"কিগো?"
চলো অন্য কোথাও যাই।"
"কোথায় যাবে?এখন কিন্তু বলবে না যে দিকে দু চোখ যায়।"
"আচ্ছা বলবো যে দিকে দু চোখ চাই সেই দিকে যাবো।"
"কোথায় যাবে ঠিক ভাবে বলো।"
"তীরে এসে গেসি।নামো।"
ইভা আর রনি নৌকা থেকে নামলো।ইভা রনিকে বলল,"কোথায় যাবে বলো।"
"যে দিকে দু চোখ যায়।"
"ঠিক আছে চলো।পথ মনে রেখো বাড়িতে যেন যেতে পারি।"
"ঠিক আছে।"
ইভা আর রনি যেতে থাকলো যে দিকে দু চোখ যায়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now