বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কেমন আছো তুমি??ভালো তো?
আমি ভাল নেই।তোমার জন্য স্বপ্নের জাল বুনতে
বুনতে আজ আমি ভীষণ ক্লান্ত।
অনেক ক্লান্ত হয়েবুঝতে পেরেছি,ভালবাসা মানে স্বপ্ন
দেখা নয়, অনেকটা চাওয়া-পাওয়া, হাসি-কান্না, অভিমান, প্রতীক্ষা আর ১+১=২ এই সহজ অংক মেলানোর সবচেয়ে কঠিন চেষ্টা। জানি তুমি আমায়
ভালোবাসোনা তাই দূরে সরে যাচ্ছি ।
কিন্তু আমি কাপুরুষ নই , আমি স্বেচ্ছায় নির্বাসন নিতে জানি। তাতে আর যাই হোক ভালোবাসার একটু মান তো পাওয়া যাবে। তবে কখনো এই ভেবে কেঁদোনা যে, কেউ তোমাকে ভালোবাসেনি, কেউ তোমার জন্য
কাঁদেনি।আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমার জন্য কেঁদেছি। হয়তো তোমার মনের মত করে নয়,
আমার মত- নিখুঁতভাবে ।
জানো____ ??
এক সময় শুধুই তোমাকে নিয়ে আমার সকল স্বপ্ন- চাওয়া-পাওয়া ছিল । ভাবছো কথাগুলো
আমার মুখের কথা........???
হ্যাঁ, তা তুমি ভাবতেই পারো,কারণ তুমি কখনো জানতে চেষ্টা করনি যে, তোমাকে আমি কতটা ভালোবেসেছিলাম। কিন্তু এখন ভূলতে চাচ্ছি, শুধু মুক্তি নিতে চাচ্ছি এই না পাওয়া ভালোবাসা থেকে।
হঠাৎ করে বদলে গেছি আমি,তাইতো তোমার জন্য
আর অপেক্ষায় থাকবো না,যেটুকু ভালোবাসা আছে তার কারণে তোমার খোঁজ খবর রাখা, কল করে বিরক্ত করা, আর চাই না কোন এক পথের বাঁকে তোমার সাথে
আমার দেখা হোক। তবে আমি ঐ দিনটার অপেক্ষায় আছি, যেদিন না পাওয়া ভালোবাসার কষ্টে তুমিও কাঁদবে। হয়তো আমি ঐ দিন মনের অজান্তেই হেসে
উঠবো. . . . .
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now