বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটি আশ্চর্য যাত্রা উপক্রমনিকা-০১

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ১ বনের মধ্য দিয়ে একটা মায়া হরিণ প্রাণপণে দৌড়াচ্ছে । ভয়ার্ত তার চোখ; সে চোখে অশ্রু, অবিশ্বাস, জীবন নাশের শঙ্কা । ছোটখাটো ঝোপ-ঝাড় পেরিয়ে জঙ্গলের আঁকা-বাঁকা পথে দৌড়াচ্ছে সে। পিঠে তার গভীর ক্ষত, এখনো রক্ত ঝরছে সেখান থেকে । তবে সেদিকে তার ভ্রুক্ষেপ নেই । হরিণটার ঠিক পেছনেই ঘোড়ায় চেপে এক রাজপুত্রের মত সুদর্শন এক যুবক, তীর-ধনুক হাতে হরিণটাকে তাড়া করছে। তবে সে ঠিক সুবিধা করতে পারছে না। কয়েক বার তীর ছুড়েছিল, কিন্তু হরিণটা আঁকা বাঁকা দৌঁড়ানোয় তা লক্ষভ্রষ্ট হয় । শেষে তীর ছোড়া বাদ দিয়ে সে জোরে ঘোড়া ছোটাতে থাকে। যে করেই হোক, খাল পার হয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়ার আগে হরিণটাকে থামাতেই হবে । একবার সেখানে চলে গেলে পরে তার নাগাল পাওয়া কষ্টকর হবে। ঐদিকে, হরিণও এই তথ্যটা জানে । তাই সেও ছুটছে উর্ধ্বশ্বাসে । যে কোন মূল্যেই সে বনের এই হালকা অংশটা পেরিয়ে খালপাড়ের গভীর অংশটায় পৌঁছাতে চায় । এই যাত্রায় তাকে যে বাঁচতেই হবে। রাজ্যের একবারে শেষ প্রান্তে বিশালাকৃতির এই বনটা । একপাশে লোকালয়, অন্যপাশে আদিগন্ত সমুদ্র । বনের ঠিক মাঝ দিয়েই বয়ে গেছে সাপের মত সর্পিল একটা খাল । খালটি বনের দুটো অংশকে আলাদা করে রেখেছে । একপাশে হালকা জঙ্গল, বড় বড় গাছ আর ছোটখাটো ঝোপ সেখানে। হরিণ, খরগোশ, বনমোরগের মত কিছু নিরীহ প্রাণীর বাস এখানে । এই অংশটায় মানুষের চলাফেরা আছে । কাঠুরিয়া এখানে কাঠ কাটতে আসে, মৌয়ালরা আসে মধু সংগ্রহ করতে । মাঝে মাঝে রাজা তার উজির- নাজির নিয়ে বের হন অবলা প্রাণী শিকারে । আর খালের অন্য পাশে ? সেখানে জঙ্গল এত ঘন যে সূর্যের আলোও ঠিকমত পৌঁছাতে পারে না । এজন্য দিনের বেলাতেও সে অংশটা অন্ধকারাচ্ছন্ন থাকে । আর সেখানে কত রকম প্রাণী বাস করে তার সঠিক হিসেবটা কেউ জানে না । যারাই সেখানে ঢুকেছে, তাদের কেউই আর ফিরে আসেনি । তাই দুঃস্বপ্নেও কেউ ঐ অংশটায় প্রবেশের কথা চিন্তা করেনা । দূর থেকেই খালপাড়ের ঘন জঙ্গলটা চোখে পড়ল মায়া হরিণের । গতি বাড়িয়ে দিল সে । শরীরের সমস্ত শক্তি এক করে সে ছুটছে । এদিকে ঘোড়ার পিঠেও ক্রমাগত চাবুক মেরে যাচ্ছে যুবক, গতি বাড়ানোর জন্য। শিকার যে তার ফসকে যেতে বসেছে । ভাগ্য সুপ্রসন্ন ছিল মায়া হরিণটির । এক লাফে পেরিয়ে গেল খাল, তারপর হারিয়ে গেল গভীর জঙ্গলে । খালপাড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মাথার চুল ছিঁড়ল যুবক । তারপর ঘোড়ায় চেপে বসল ফিরে যাওয়ার জন্য । যাওয়ার আগে বিড়বিড় করে বলল- আমি আবার আসব । আবার আসব তোমাকে খুঁজে বের করতে । পৃথিবীর যেই প্রান্তেই লুকাও না কেন তুমি, আমার হাত থেকে তোমার নিস্তার নেই..... পূর্বকথাঃ বহু বছর আগের কথা । কত বছর আগের তার হিসেব নেই, কারণ তখনকার মানুষের সাল গণনার দরকার হত না । সমুদ্রের উপকূলে বিশাল এক বদ্বীপ । একপাশে আবক্ষ সমুদ্র, অন্যপাশে বিস্তৃত সমভূমি । দূরে কোথাও বরফ ঢাকা পাহাড়ের চূড়া, তারই অববাহিকায় বয়ে যাওয়া পাহাড়ি কিছু নদী । নদীর তীর ঘেঁষে উর্বর জমিতে গড়ে উঠছে ছোট খাটো কিছু জনপদ, ছোট খাটো কিছু রাজ্য । তেমনই এক রাজ্যের কাহিনী এটি । সেখানকার মানুষেরা ছিল খুব সহজ-সরল, শান্ত প্রকৃতির, কারো সাতে-পাঁচে নেই এমন ধাঁচের । তারা খুব অতিথি পরায়ণও ছিল । দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল তাদের আতেথিয়তার খবর । আর ছিল তাদের এক মহানুভব জ্ঞানী রাজা, ছিল গ্রীক দেবতাদের মত সুদর্শন সাহসী এক রাজপুত্র । ছিল একগাদা অন্তপ্রাণ বিচক্ষণ মন্ত্রী, প্রজাদের সুখই ছিল তাদের সব । অনুগত কিছু সৈন্য-সামন্ত্যও ছিল, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য সর্বঃস্ব দিয়ে লড়তেও তারা ছিল সর্বদা প্রস্তুত । উজির-নাজির-কাজী.... সবাই যার যার কতর্ব্য পালনে সচেষ্ট ছিল, রাজ্যের শান্তি রক্ষায় সবাই ছিল বদ্ধপরিকর । সেখানে সবকিছুই ছবির মত সাজানো গোছানো ছিল । এ যেন মত্যৈর স্বর্গ ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now