বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সেদিন ক্লাসে সবাই বুদ্ধিকরে আমি দেরীতে গেলাম।আমি দরজার কাছে এসে বললাম,স্যার,আগুন।
আমার কথায় কেউ অবাক না হলেও স্যার হলেন
স্যারঃ কোথায় আগুন লেগেছে!কোথায় আগুন লেগেছে!
আমিঃ স্যার,আগুন কোথাও লাগে নি।আমি আপনাকে আগুন দিলাম।
স্যারঃ ইয়ারকি করার জায়গা পাও না।এমনিতে দেরি করে এসেছ।তার উপর সময় নষ্ট করছ!যাও গিয়ে বস।
তখন রুদ্র উঠে বলল,স্যার,ওকে বকছেন কেন?এখন থেকে আমিও আপনাকে আগুন দেব।
স্যারঃ কী!দাড়াও আজই তোমাদের টিসির ব্যবস্থা করছি।
অন্যরা সবাই হাসি শুরু করল।তারাও বলল,স্যার,আমরাও আপনাকে আগুন দেব!
স্যারঃ (রেগে)আচ্ছা,তোমাদেরই এই আগুনটা কই?
সবাইঃ মুখে!
স্যারঃ মানে?
আমিঃ স্যার়,এই আগুন সেই আগুন নয়।
স্যারঃ তো কোন আগুন!
আমিঃ স্যার,যে আগুন আমাদের অনেক উপকার করে।ভাত,তরকারি রাধতে সাহায্য করে,সে আগুন ছাড়া আমরা বাঁচব কীভাবে? যখন থেকে মানুষ আগুন জ্বালাতে শিখেছে,তবে থেকে উন্নতি......
স্যারঃ তোর লেকচার বন্ধ করবি!
আমিঃ স্যার,এই আগুন যে ভাবেই দেয়া হোক ভালো।
স্যারঃ মানে?
আমিঃ মানে হলো আগুনের আ=আসসালামুআলাইকুম,গু=গুড মর্নিং আর ন=নমস্কার।তো এখন তো বুঝলেন?
স্যারঃ হু,তোমাদের কে শেখাল?
রুদ্রঃ দীপুস্যার কাল বলেছে।আর আমরা তা আপনাকে প্রয়োগ করলাম
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now