বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ঘাসফুল পর্ব: ১০

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X . বাবা তারস্বরে চিৎকার করছে। বিলু অনেক কষ্টে যা বুঝতে পারল, গতকাল সুমন নাকি তাকে ল্যাব এইডে দেখেছে। অন্তির সাথে। বাবার ধারণা বিলু কোনো একটা অঘটন ঘটিয়েছে। অশ্রাব্য কি সব বলছে বাবা বিলুর সম্পর্কে। বিলু ইচ্ছে হল বধির হয়ে যেতে। বিলু আকাম করবে না তো কে করবে?? বিলু তো তার মায়েরই মেয়ে না? যে মা ছাদ থেকে লাফ দেয় নিজের সন্তান মারতে। কেন মারতে চায় বাবা বোঝে না, না? বাবা কচি খোকা??? এক মেয়েকে তো মেরেছে। আরেকটাকে বাঁচিয়ে রেখেছে নিজের মুখ উজ্জ্বল করতে। সেই মায়ের মেয়ে না বিলি?? মা যেন কিসব বলছে। আচ্ছা শ্রাব্যতার সীমাকাল কত যেন?? ১/১০ সেকেণ্ড না?? তবে বিলুর কানে আর কিছু ঢুকছে না কেন?? বাবার কথাগুলি কি অনন্তকাল তার কানে আটকে থাকবে নাকি??? আরেহ! কি সুন্দর টলটলে পানি। বালিগুলি পর্যন্ত দেখা যাচ্ছে?? এই জায়গাটায় না কাশফুল হয় খালি?? পানি এল কেমন করে?? বিলুর ইচ্ছে করছে পানিতে পা ডুবিয়ে বসে থাকতে। খুব সাবধানে পা রাখল সে। ইশ কি ঠাণ্ডা!! আরেক পা। কি অদ্ভূত! এটা তো সমুদ্র না। তাও?! পা তলিয়ে যাচ্ছে বালিতে। কি অদ্ভূত ভালোলাগার অনুভূতি। বিলু ডুবে যাচ্ছে। কোথা থেকে যেন খুব চিৎকার শোনা যাচ্ছে। অস্পষ্ট। ক্রমেই আরো মিলিয়ে যাচ্ছে শব্দটা। "বিলি?? বিলু?? মা??" বড় চাচী বসে আছে মাথার পাশে। বিলুর কি হয়েছিল? মাথা ঘুরে পিড়ে গিয়েছিল না কি?! যাব্বাবাহ। বাবাকে আরেকটা আকামের ক্লু দেওয়া গেল। ব্রিলিয়ান্ট। বড় চাচী শব্দ করে নাক টানছে। চোখ ভেজা। "তোর মা চলে গেছে রে।" বিলু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মা চলে গেছে?? কোথায়?? ব্যাপারটা নিয়ে খুব মাতামাতি হওয়ার কথা ছিল। কিন্তু হল না। বড় চাচা কয়েকদিন খুব দৌড়াদৌড়ি করলেন। তারপর সব চুপ। বিলু আশ্চর্যজনক ভাবে শান্ত আছে। দিনে দু'বেলা নিয়ম করে কান্নাকাটি আর চারদিকে খোঁজাখুঁজি করলে মনে হয় মানাতো বেশি। বিলু সেসব কিছুই করল না। সেদিনের পর বাবার সাথে আর দেখা হয়নি। বাবাও কি ভেগে গেছে? দুইজনেই হয়তো এক সাথে পালিয়েছে। হতেই তো পারে?? বিয়েটা তো ওভাবেই করেছিল। মা তো আর নিজের বাসায় ফিরে যায়নি কখনো। আজ এত বছর পর পুরনো শেকড়ে ফিরে নিজের জায়গা খোঁজার মত বোকা নিশ্চয়ই মা না। বাবার কথা কেউ মাথা ঘামায় না। বাসায় না আসা-দেরী করে আসা-৫/৬দিন নিখোঁজ হয়ে থাকা এসব বাবার নতুন কীর্তি না। সবাই অভ্যস্ত। কে জানে। বিলুর ভাবার সময় নেই অত। বিলু এখন অনেক ব্যাস্ত। পিতু আজকাল প্রতিদিনই আসে। পিতুটা কি সুন্দর করে যে কথা বলে!! কথা বলে আর তুড়ি বাজায়। পিতুটার তুড়ির আওয়াজ যে কি সুন্দর! বিলুর তো আওয়াজই হয় না! বিলুর খুব ভালো লাগে। এতটা প্রাণ খুলে গল্প সে তার পুরো জীবনে করে নি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

→ একটি ঘাসফুল গাছের আত্মকাহিনী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now