বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্মৃতির অ্যালবামে

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামিশা নূর রাওহা (০ পয়েন্ট)

X ২০১৮ সালের কথা।তখন আমি অষ্টম শ্রেনীতে পড়ি। খুব দুষ্টু প্রকৃতির মেয়ে ছিলাম।সব স্যার এবং ম্যামদের কাছে আমার অনেক কদর ছিল।আমি ছিলাম আমাদের স্কুলের প্রধান গাইড গার্ল।খুব গোয়েন্দাগিরি করতে পারতাম তো তাই।স্কুলে সপ্তাহে তিন দিন গাইড ড্রেস পড়ে যেতাম। ক্লাসে ক্লাসে ঘোরতাম আর দেখতাম কোন ছেলে কোন মেয়ের সাথে আর কোন মেয়ে কোন ছেলের সাথে কথা বলে।তারপর একটা নালিশ লিস্ট লিখে অফিসে জমা দিতাম। আমি খুব কড়া স্বভাবের ছিলাম।স্কুলের দুষ্টু ছেলেরা আমাকে রাগী ম্যাম বলে ডাকত।আমার কাছে রাগি ম্যাম কথাটি মোটেও ভালো লাগত না।তো আমাকে নিয়ে সবারই খুব উচ্ছাস ছিল।একদিন হলো কী!! আমি স্কুলের বারান্দায় দাড়িয়ে আছি ঠিক তখন ক্লাস 9 এর এক ছেলে এসে আমার হাতে একটা পত্র ধরিয়ে দিল ।আমি তখন ছেলেটির দিকে বড় বড় চোখে তাকিয়ে পত্রটি নিয়ে অফিস রোমের দিকে যাচ্ছি ঠিক সেই সময় ছেলেটি এসে বলল, আরে এতো রেগেছ কেন? পড়ে তো দেখ?আমিঃ পারব না।ছেলেঃআরে পড়তো।আমিঃহুম।পত্রটি পড়েতো আমার চোখ কপালে!!পত্রটিতে লেখা ছিল, আমার তোমাকে খুব ভালো লাগে।তোমার আর আমার সম্পর্কটা যেন ঠিক ভাইবোনের মতো হয়।ইতি তোমার ভাই।ছেলেটির দিকে তাকিয়ে দেখি মিটিমিটি করে হাসছে।আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now