বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অসহায়ত্বের পরিচয়

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নিয়নবাতি (০ পয়েন্ট)

X খুব অল্প সংখ্যক মানুষের হৃদয়ের স্পন্দন কারো চিত্তে গিয়ে আঘাত আনতে সক্ষম হয়। দূভার্গ্যক্রমে সেই অল্প সংখ্যক মানুষের ভেতর আমার অবস্থান নেই। বৃত্তের মত ঘূর্ণনশীল এই জীবনে প্রাপ্ত সুখ বা আনন্দ ভাগাভাগি করে নেবার মত মানুষের অভাব বোধ কখনই হয়নি। কিন্তু জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি যখনি দাড়াতে হয়েছে কিংবা সুখ যখন হামাগুড়ি দিয়ে জানলার ভেতর দিয়ে দৌড়ে পালিয়েছে ঠিক তখনি স্বার্থপর ঐ মানুষগুলির আনাগোনা জীবন থেকে বিলীন হয়ে গেছে। সুখের সময় পাশে থাকা ঐ মানুষগুলি দুঃখের সময় খুব সহজেই ক্ষণিকের অতিথির মত হারিয়ে যায়। হয়তবা এটাই জীবন। আর জীবনে সুখী হতে চাইলে জীবনের এই নিষ্ঠুর নিয়মের মধ্যেই নিজেকে মানিয়ে নিতে হবে। কিন্তু বারবার এই নিয়মের বাইরে চলে যাওয়ায় দুর্ভাগ্য আমার পিছু নিয়েছে। শুনেছি ঈগল নামের পাখি গুলো বৃষ্টির বাধা উপেক্ষা করার জন্য মেঘের উপর দিয়ে উড়ে যেতে পারে।আমিও যদি কষ্টগুলোকে তেমনিভাবে উপেক্ষা করতে পারতাম তাহলে হয়তো সুখকে গৃহবন্দী করে রাখতে পারতাম।...."কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় বাস করি। তখন একই সঙ্গে আমরা বুঝতে পারি এবং বুঝতে পারিনা। অনুভব করি এবং অনুভব করিনা।সে বড় রহস্যময় সময়! আমি ও তেমন মাঝে মাঝে নিজেকে বুঝি মাঝে মাঝে বুঝিনা। নিজেকে ভাল করে চিনার অনন্ত প্রচেষ্টায় আছি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now