বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

WOLF MOUNTAN

"রোমাঞ্চকর গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোহাম্মদ মাজেদ (০ পয়েন্ট)

X ......... আন্দ্রে দেখল, মুখ হাঁ করে দম নেবার চেষ্টা করছে পিয়ের। এই শীতেও ঘামে ভিজে গিয়েছে সর্বাঙ্গ। গায়ের জামাটা লেপ্টে গিয়েছে গায়ের সঙ্গে। যন্ত্রণায়, ক্লান্তিতে ওর শরীর যেন ভেঙে পড়ছে। আন্দ্রের ভেতরে আসন্ন বিপদের উত্তেজনা, উৎকন্ঠা দুটোই বেড়ে গিয়েছে। বার বার সে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে এদিকওদিক দেখছে, কেউ বা কিছু ওদের সামনে পেছনে আসছে কিনা। কিন্তু চাঁদের আলো আর গাছপালা ছাড়া এখনও কোনও অস্বাভাবিক কিছু চোখে পড়েনি ওর। সেই গর্জনটাও আর এখনো পর্যন্ত কানে আসেনি। মনে মনে এই ভেবে নিজেকে প্রবোধ দেবার চেষ্টা করতে করতে আন্দ্রে এদিকে ফিরেছে, একেবারে পিয়েরের মুখোমুখি, আর তারপরেই...প্রচণ্ড একটা হোঁচট খেয়ে ও কয়েক হাত পিছিয়ে গেল। হৃদপিন্ডটা যেন একবার থমকে গিয়েই পরমূহুর্তেই রেসের ঘোড়ার মতো ছুটতে শুরু করে দিল। হাত-পা বরফের মতো ঠাণ্ডা হয়ে গেল, শ্বাসপ্রশ্বাস হলো দ্রুততর। আন্দ্রে দেখল, পিয়েরের ঠিক পেছনে, গাছপালার ঘন অন্ধকারের ভেতর থেকে দুটো লাল আলোর বিন্দু দেখা যাচ্ছে। বিন্দুদুটো ক্রমশ কাছে এগিয়ে আসছে। বনের গাছপালার অন্ধকারে গা মিশিয়ে অতিকায় বিশাল ঘন কালো একটা কিছু যেন এদিকে এগিয়ে আসছে এবং ওই লাল বিন্দুদুটো সেই অদেখা জিনিসটারই চোখ!..... কি? এইটুকু পড়েই বুকের ভেতর ধুকপুকুনি বেড়ে গিয়েছে? ধৈর্য ধরুন। এইরকমই হাড়হিম করা জোশ থ্রিলিং একটা হরর উপন্যাস ' উলফ মাউন্টেন' নিয়ে আগামীকাল আসছি থাকছি ঈদে। copy


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now