বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক প্রতিবন্ধী ব্যাঙ (শেষ-পর্ব)

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Reduanhussen (০ পয়েন্ট)

X মুহূর্তেই কলিউর ব্যাঙের কথামতো কাজ করলো, এবং প্রাণপনে ছুটে তার পাহাড়ি গ্রামের দিকে দৌড়াতে থাকল। ব্যাঙটি কাপড় আছড়াতে থাকল। দুষ্ট শকুন বুঝতেই পারল না এখানে কী ঘটছে, সে শুয়ে শুয়ে শুধু কান খাড়া করে রাখল কাপড় আছড়ানোর আওয়াজ বন্ধ হয় নাকি। দীর্ঘক্ষণ পরও যখন আওয়াজ বন্ধ হচ্ছে না, শকুন ভাবল কী হচ্ছে একবার দেখে আসি। মেয়েটি সারাটি দিন এখানেই কাটিয়ে দেবে নাকি! এটা ভাবতেই শকুন দ্রুত উড়ে গিয়ে ঝর্ণার ধারে গেল, দেখল কলিউর কাপড় আছড়ে যাচ্ছে। শুকুন রাগে গজগজ করতে করতে তারা লম্বা ধারালো ঠোঁট দিয়ে কলিউরের গায়ে আঘাত করতে গেলে। কিন্তু সে আঘাত বাড়ি খেল পাথরের বুকে। মুহূর্তেই ব্যাঙটি ঝর্ণার জলে মিলিয়ে গেল। শকুনটি বেশ কিছুক্ষণ জলের উপর থেকে কলিউরকে খোঁজার চেষ্টা করল, কিন্তু কিছুতেই খুঁজে পেল না। রাগে গজ গজ করতে করতে শকুন ফিরে যায় তার বাসায়। এদিকে ব্যাঙটি তার অন্য ভাইবোনদের কাছে ফিরে আসল। ব্যাঙটি হঠাৎ দেখল তার লম্বা পা একেবারে স্বাভাবিক হয়ে গেছে। সেও তার ভাইবোনদের মতো অনেক সুন্দর হয়ে গেল। এমন সময় তার অন্য ভাইবোনেরা কলিউর কলিউর বলে চিৎকার করতে লাগলো। দয়ালু ব্যাঙটির কপালে যেখানে ছোট্ট মেয়ে কলিউর চুমু খেয়েছিল ঠিক সে জায়গায় একটি তারা সৃষ্টি হল যে তারাটি সকালের তারা কলিউরের মতো জ্বলজ্বল করে পুরো ঝর্ণার জলকে উজ্জল করে দিল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now