বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পুষ্টিবিদ

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Fahim (০ পয়েন্ট)

X গিয়েছিলাম সেদিন এক পুষ্টিবিদের কাছে যাকে বলে ডায়েটিশিয়ানের কাছে .. মনে হচ্ছিল, আমি যেন আসামী । সামনে জাঁদরেল পুষ্টিবিদ । ক্যালোরি নিয়ে ছেলেখেলা করছেন । - সকালে কি খান ? - দুধ-চিনি দিয়ে চা আর বিস্কুট । - দুধে "মিল্কোজ", চিনিতে সুক্রোজ, বিস্কুটে গ্লুকোজ । এসব দিয়ে চা 'হররোজ' ? এগুলো বাদ দিন । - চা - বিস্কুট বাদ ? - না না । সব বাদ দেবেন কেন ? দুধ, চিনি, চা আর বিস্কুট বাদ দিন । - তাহলে বাকী কি র‌ইল ? ???? - কেন ? গরম জল বারন করেছি ? ওটা খান । - ঠিক আছে, যা বলবেন । - ব্রেকফাস্ট করেন ? ওটা কিন্তু অবশ্য‌ই করবেন । - ব্রেডটোস্ট খাব ? - পাগল ? ব্রেডে সোডিয়াম, মাখনে স‍‍্যাচুরেটেড ফ‍‍্যাট । - ম্যাগি ?? - হবে না । - লুচি - বেগুনভাজা ? - রক্তে কোলেস্টেরল কোলাহল করবে । - রুটি - আলুর চচ্চরি ? - সে তো 'কার্বো' কারখানা । - তাহলে উপায় ? - 'ভুট্টার ছিবড়ে' চিবোতে পারেন । তবে দুধ খাবেন না - ডিটারজেন্ট থাকে । আপনার লিভার কেচে দেবে । ফল খাবেন - তাই বা বলি কি করে ? কার্বাইড দেয় । ???? - এবার লাঞ্চে আসি । - লাঞ্চ খুব ঘোরালো ব্যাপার । ওটা নিয়ে খুব সমস‍‍্যা । - কেন ? - দেখুন, ভাত খাওয়া যাবে না - হাই ক‍‍্যালোরি । ডাল বেশী খেলে ইউরিক অ্যাসিড । সবজিতে বিষাক্ত পেস্টিসাইড আর রং । মাছে ফর্মালিন দেয় । ডিমে - মাটনে কোলেস্টেরল । চিকেনে ইনজেকশন । মশলায় রং । প্রসেসড খাবারে সোডিয়াম । তাই ভাবছি কি খেতে বলব । ???? ???? - যাব্বাবাঃ !! সব‌ই তো বাদ পরে গেল । তাহলে কি হাওয়া খেয়ে থাকব ? ???? - খবরদার না । হাওয়ার পলিউশন সম্বন্ধে কোন‌ও ধারনা আছে আপনার ? - ধুত্তোর । ???? বেরিয়ে পড়লাম। 'পুষ্টি'র পাশেই 'অপুষ্টির পীঠস্থান' বিরিয়ানির দোকান । পেট খিদেয় কাতর, এদিকে মন শোকে পাথর । শরীর খারাপ লাগছে । শেষে "যা হবে হোক" বলে ঢুকে পড়লাম । পেট পুরে একপ্লেট স্পেশাল মাটন বিরিয়ানি খেয়ে পেটের জ্বালা জুড়োল, মনের‌ও । অনেক সুস্থ লাগছে । বিলটা পেমেন্ট করতে যাব, উল্টোপাশের টেবিলে দেখি বসে বসে হাড় চিবোতে ব্যস্ত সেই পুষ্টিবিদ... ???????????? (সংগৃহীত)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now