বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Happy Birthday

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Furti (০ পয়েন্ট)

X লেখক - Furti বেশি দেরি করবো না , সরাসরি কাহিনীতে চলে যেতে চাই । কিছুদিন আগে অফিস থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে । এক মহিলা-র সাথে দেখা হয় । আমি আসলে ভুত - প্রেত - চুড়েল এসবে ভয় পাই । তবে , উনি কোনো ভুত - প্রেত - চুড়েল নন , ইনি আমার অফিসেরই একজন কমকর্তা । উনি নাকি এখানে এসেছিলেন আমার উদ্দেশ্যে । আমি - আমার উদ্দেশ্যে মানে ? মহিলা - কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিলো । আমি - বলতেই পারেন । সমস্যা নেই । বলুন । মহিলা - আপনার বিবাহ হয়েছে ? আমি - এটা তো বড় অপমানের কথা বললেন । আমার আবার কেনো বিয়ে হবে ? মহিলা - ভালো , সব শুনে আমি বলতে পারছি , আপনি একজন ভাগ্যবান লোক । আমি - আপনি পাগল হয়ে গিয়েছেন নাকি ? মহিলা - আসলে আমি একটা স্ক্রিপ্ট লিখছি , কিছু ভাব দরকার । বিদায় , পরে বুঝিয়ে বলব । আমি-ও বাড়ি ফিরে এলাম । আশ্চর্যজনক , ঐ মহিলা নাকি সকাল বেলাই মারা গিয়েছেন । আমার ঘুম ভেঙে গেলো । আরেহ , আমি তো স্বপ্ন দেখছিলাম । যাকগে , দেরি হয়ে যাবে । অফিসের দিকে রওনা হলাম । অফিসে গিয়েই দেখি , সম্পূর্ণ নিস্তব্ধ । কেউ আসেনি ? অফিসের লাইট বন্ধ কেনো ? রাফিকে ফোন করা দরকার । রাফিও এই অফিসেই চাকরি করে । আমার বন্ধু । দেখি রাফির ফোন বন্ধ । আমি চিন্তিত হয়ে পড়লাম । ভাবলাম , বিকালের দিকে আবার আসা যাবে । বাসায় ফিরেই শুয়ে পড়লাম ল্যাপটপ নিয়ে । ফেসবুকে ঢোকা হয়নি , ব্রাউজ করছিলাম প্রথম আলো । সবকিছু আজ আজব লাগলো । মনে হচ্ছে , কিছু একটা ভুলে যাচ্ছি । বিকাল হলো । অফিসের দিকে রওনা হলাম । কি ব্যপার ? ফোন হাতে নিলাম , ফেসবুকএ ঢুকলাম , কারণ আমার মনে পড়েছে আজ কী ! আমার জন্মদিন । তবে , অফিস বন্ধ কেনো ? হঠাৎ অফিসের সব লাইট জ্বলে উঠলো । চারিদিক সাজানো । আর বিশাল টেবিলে চোখ পড়ল বিশাল কেকটার দিকে , লেখা - Happy Birthday Jahin ! অসাধারণ সারপ্রাইজ । রাফি বলল , কেমন লাগলো ? আমি - মানে , মানে , ধন্যবাদ সবাইকে । কেক কাটলাম । খেলাম । কথা বললাম সবার সাথে । বিকেলটা উপভোগ করলাম । আশা করি , এই কলিগগণ আমার সাথে আজীবন থাকবে । ভালোবাসা অবিরাম ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now